1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাড়াইলে হাম রুবেলা টিকাদানের ক্যাম্পেইন উদ্ভোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন

তাড়াইলে হাম রুবেলা টিকাদানের ক্যাম্পেইন উদ্ভোধন

মুকুট দাস মধু,তাড়াইল(কিশোরগঞ্জ):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ২৪৪ বার

কিশোরগঞ্জের তাড়াইলে হাম রুবেলা টিকাদানের ক্যাম্পেইন উদ্ভোধন করা হয়েছে।
জানা গেছে,সারা দেশের ন্যায় তাড়াইলে হাম রুবেলা টিকাদানের ক্যাম্পেইন উদ্ভোধন করা হয়েছে।শনিবার (১৯’ডিসেম্ভর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে ক্যাম্পেইনের উদ্ভোধন করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ।

এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।উক্ত অবহিতকরন সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসেন।প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ,বিশেষ অতিথি ছিলেন তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান ইসলাম,আবাসিক মেডিকেল অফিসার ডা.বদরুল হাসান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুকুট দাস মধু,সাংবাদিক রুহুল আমিন সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসেন জানান, তাড়াইল উপজেলায় মোট এক লাখ ৯৫ হাজার ১০ জন জনসংখ্যার মধ্যে ৯ মাস থেকে ৫ বছরের শিশুর সংখ্যা ২১হাজার পাঁচশত ৭৫ এবং ৫থেকে ১০ বছরের শিশুর সংখ্যা ২৩হাজার ৪শত ৩৭ এ নিয়ে মোট অত্র উপজেলার ৪৫ হাজার ১২ জন শিশুকে হাম রুবেলার টিকা প্রদান করা হবে।এ কার্যক্রম বিরতিহীন চলবে আগামী ২০২১সনের ২৮জানুয়ারি পর্যন্ত।এ টিকাদান সফলভাবে বাস্তবায়নের জন্য ১টি স্থায়ী কেন্দ্র, ৫০৪টি অস্থায়ী কেন্দ্র এবং হার্ট টু রিচ ও ঝুঁকিপূর্ণ ৭ টি কেন্দ্রসহ মোট ৫১২ টি কেন্দ্রে এ টিকাদান চলবে।এর মধ্যে মোট টিকাদানকারী ৪৮ জন,
স্বেচ্ছাসেবী ১৯২ জন,সুপারভাইজার ২১ জন এ কর্মকান্ডে সরাসরি অংশ নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net