1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীর বীর মুক্তিযোদ্ধা ১৪ জন পুলিশ সদস্যকে সংবর্ধনা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

নরসিংদীর বীর মুক্তিযোদ্ধা ১৪ জন পুলিশ সদস্যকে সংবর্ধনা প্রদান

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ২৫৭ বার

মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে জেলা পুলিশ নরসিংদীর আয়োজনে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) পুলিশ লাইন্সে নরসিংদী জেলার বীর মুক্তিযোদ্ধা ১৪ জন পুলিশ সদস্যকে সংবর্ধনা প্রদান এবং মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজনের শুরুতেই যার আহবানে সারা দিয়ে বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো সেই মহামানব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে রাজারবাগে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে পুলিশ সদস্যরা।

বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জন্য আমরা গর্ব অনুভব করি। জেলা পুলিশ, নরসিংদী এসব বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং তাঁদের পরিবারবর্গের পাশে থাকবে এই প্রতিশ্রুতি জ্ঞাপন করা হয়। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের চেতনাকে সমুন্নত রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। পরবর্তীতে মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net