1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নানার হাত থেকে ছুটে গিয়ে চলন্ত ট্রাক চাপায় ঘটনাস্থলেই মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালীতে অসহায় ও হত দরিদ্রদের পাশে তরুণ চেয়ারম্যান প্রার্থী রিহাবুল আলম খুটাখালীতে ফুলছড়ি বঙ্গদিয়ায় ভাঙছে বেড়িবাঁধ, আতঙ্কে কৃষক! ছাত্রশক্তি’র চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব হলেন “রাতুল খান” ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার বন্যাকবলিত মানুষের পাশে সাবেক মেয়র লোকমান হাকিম  ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ  অতিবৃষ্টির দুর্যোগে পানিবন্দী মানুষের পাশে মানবিক সহায়তায় চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক রুবেল ঈদগাঁওযে সরকারি বৃত্তি পরীক্ষায় নজির স্থাপন করেছে গ্রামার স্কুল  বিশ্ব জনসংখ্যা দিবসে খুটাখালী ইউনিয়ন তিনটি ক্যাটাগরিতে প্রথম ঘুষ না দেওয়ায় কোম্পানীগঞ্জে ৯০টি  প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন খাতের বিল আটকে রাখার অভিযোগ  ঈদগাঁওর ইসলামপুরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ

নানার হাত থেকে ছুটে গিয়ে চলন্ত ট্রাক চাপায় ঘটনাস্থলেই মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ২৫৩ বার

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোমবার সন্ধায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায়

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বারদি ইউনিয়নের মছলেন্দপুর গ্রাম থেকে বৃদ্ধ জয়নাল আবেদীন ও তার স্ত্রী তার নাতনী সিনহা আক্তার (৬) ও নাতী শিমুল (৮) কে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় বেড়াতে যাওয়ার পথে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার সড়কের পাশ দিয়ে নাতি নাতনীকে নিয়ে হেটে যাওয়ার সময় হঠাৎ নাতনী সিনহা আক্তার নানার হাত থেকে ছুটে দৌড়ে সড়কের মাঝখানে চলে যায়। এ সময় চলন্ত একটি মালবাহী ট্রাক শিশুটিকে চাপা দিলে সঙ্গে সঙ্গে শিশুটির শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

নিজের হাত থেকে ছুটে গিয়ে আদরের নাতনী মারা যাওয়ার দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে বৃদ্ধ জয়নাল আবেদীন ও তার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলে। তাদের দুজনকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে ট্রাক চাপায় শিশু মৃত্যুর ঘটনায় স্থানীয় এলাকাবাসীরা ট্রাক চালককে আটক করে গনপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। পুলিশ পাহাড়ায় ট্রাক চালকের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে। বিক্ষুব্দ এলাকাবাসীরা মোগরাপাড়া চৌরাস্তা-বৈদ্যেরবাজার সড়ক অবরোধ করে ১০/১২টি যানবাহন ভাংচুর করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net