1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নান্দনিকতার ছোঁয়ায় বদলে যেতে শুরু করেছে তেরাং তৈকালাই বা রিছাং ঝর্না - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

নান্দনিকতার ছোঁয়ায় বদলে যেতে শুরু করেছে তেরাং তৈকালাই বা রিছাং ঝর্না

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ২৯০ বার

পাহাড়ে ঘুড়তে আসা পর্যটকদের কাছে অতি পরিচিত নাম তেরাং তৈকালাই (রিছাং ঝর্না)।পর্যটকদের কাছে ‘রিছাং ঝর্না’ নামেই অধিক পরিচিত। উঁচু-নীচু সবুজ পাহাড়, বুনোঝোঁপ, নামহীন রঙ্গীন বুনোফুলে ঢাকা পথ পেরিয়ে পর্যটকরা তাদের কল্পনার রাজ্যে তাদের উপস্থিতি জানান দেয়।

খাগড়াছড়ির পর্যটনের ব্যাপক উন্নয়নের ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের হাত ধরে বদলে যেতে শুরু করেছে খাগড়াছড়ির পর্যটনের অন্যতম আকর্ষণ তেরাং তৈকালাই বা রিছাং ঝর্না।উন্নয়নের পাশাপাশি পরিচ্ছন্নতার ছোঁয়া লেগেছে রিছাং ঝর্নার সর্বত্র। বাড়ানো হয়েছে পর্যটকদের সুযোগ সুবিধা।

পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি পর্যটন কেন্দ্রটির আয় বাড়ানোর জন্য চালু করা হয়েছে টিকিট প্রথা। মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের পক্ষে টিকিট কাউন্টারের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।

এসময় সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার ববি, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. শহিদুল ইসলাম সোহাগ ও বিআরডিবি চেয়ারম্যান মো. জাকির হোসেন বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, টিকিট ব্যবস্থা চালুর ফলে পর্যটন কেন্দ্রটিতে শৃঙ্খলা ফিরবে। আগত পর্যটকদের সুরক্ষাসহ নিরাপত্তা নিশ্চিত হবে। পর্যটন কেন্দ্র তেরাং তৈকালাই বা রিছাং ঝর্নার সৌন্দর্য্য রক্ষায় পর্যটকদের সহযোগিতা কামনা করে তিনি।

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস মহোদয়ের ব্যাক্তিগত স্বদিচ্ছায় রিছাং ঝর্না বদলে যেতে শুরু করেছে উল্লেখ করে
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন, রিছাং ঝর্নাকে পর্যটকবান্ধব পরিচ্ছন্ন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে পর্যটকদের জন্য সবধরনের সুযোগ সুবিধা বাড়ানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net