1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পেয়াঁজের আবাদ ও উতপাদনে কৃষকদের সহযোগীতায় বিপল্ব ঘটাতে চায় বৈজ্ঞানিকরা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে

পেয়াঁজের আবাদ ও উতপাদনে কৃষকদের সহযোগীতায় বিপল্ব ঘটাতে চায় বৈজ্ঞানিকরা

দিনাজপুরে কৃষক/কৃষাণীদের মাঠ দিবসের আলোচনায় বক্তারা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ২৯৬ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে বাংলাদেশ মশলা গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিকদের উদ্ভাবিত গ্রীস্মকালিন (বারি পেয়াঁজ-৫) জাতের পেঁয়াজের বাল্ব উতপাদন কলাকৌশলের উপর কৃষক/কৃষাণীদের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

দেশে পেয়াঁজের মহামারী ঠেকাতে ও কৃষকদের স্বয়ংসর্ম্পূন্ন করতে মসলা জাতীয় ফসল পেয়াঁজের আবাদ ও উতপাদনে কৃষকদের সহযোগীতায় বিপল্ব ঘটাতে চায় মশলা গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিকরা। গতকাল দিনাজপুর সদরের খামারকান্তবাদ গ্রামে অনুষ্ঠিত দেড়শতাধিক কৃষক/কৃষানীদের নিয়ে অনুষ্ঠিত মাঠ দিবসে সম্প্রতি পেয়াজের দূর্যোগ ও উত্তরণের উপায় নিয়ে কৃষকদের স্বর্নিভর হতে উদ্ধুদ্ধ করা হয়।

মসলা গবেষনা কেন্দ্র বিএআরআই শিবগঞ্জ বগুড়ার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: হালিম রেজা‘র সভাপতিত্বে অনুষ্ঠিত বারি-৫ এর বাল্ব উতপাদনের মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইস্টিটিউটর ময়মনসিংহ‘র প্রাক্তন মহাপরিচালক ড.ধীরেশ কুমার গোস্বামী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাল গবেষনা কেন্দ্র বিএআরআই ঈশ্বরদ্বী পাবনার পরিচালক ড.দেবাশীষ সরকার।

বাংলাদেশে মসলা জাতীয় ফসলের গবেষনা জোরদারকরণ প্রকল্প,মসলা গবেষনা কেন্দ্র,শিবগঞ্জ বগুড়া‘র অর্থায়নে ও কৃষি গবেষনা কেন্দ্র দিনাজপুরের সহযোগীতায় মাঠ দিবসের আলোচনা স্বাগত বক্তব্য রাখেন কৃষক প্রতিনিধি সোহরাব হোসেন, মো: খায়রুল ইসলাম। তারা বারি-৫ জাতের ঁেপয়াজ আবাদের সফলতা এবং সম্ভবনা তুলে ধরে বক্তব্য রাখেন। এছাড়াও কর্মকর্তাদের পক্ষে বক্তব্য রাখেন মশলা গবেষনা কেন্দ্র বিএআরআই শিবগঞ্জ বগুড়া কার্য্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: নুর আলম, মুহম্মদ শামসুল হুদা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,পেঁয়াজের সংকট ও ঘাটতি মোকাবেলায় গ্রীস্মকালিন পেয়াজের জাত উদ্ভাবন করেছেন বিএআরআই‘র বৈজ্ঞানিকরা ইতিমধ্যেই ৬টি জাত উদ্ভাবন করেছেন, এরমধ্যে বারি ২, বারি ৩ ও বারি ৫ জাতের ৩টি গ্রীস্মকালিন এবং বারি-১ বারি-৪ ও বারি-৬ জাতের ৩টি শীতকালিন। সারাদেশে কৃষকদের মাঝে বিএআরআই বৈজ্ঞানিকরা অভাবনীয় সাফল্য এবং ফলন বেশী পাওয়ায় গ্রীস্মকালিন বারি-৫ জাতের আবাদ করতে কৃষকদের উদ্ধুদ্ধ করছে।
তারা আরো বলেন, দেশে পেঁয়াজের চাহিদা প্রায় ৩৫ লাখ মে:টন সেখানে আবাদ হচ্ছে ২৫-৩০% স্টোরেজ ঘাটতি বাদে ১৮ লাখ মে:টন,এরপরেও দেশে ১০-১১ লাখ মে:টন পেঁয়াজের ঘাটতি থেকেই যায়।

এই ঘাটতি মোকাবেলায় সারাদেশের প্রায় ২ কোটি ৮৭ লাখ বসতবাড়ির মধ্যে ১ কোটি বসতবাড়িতে(প্রত্যেক বাড়িতে নুন্যতম ১ শতক জমির চারভাগের একভাগে) গ্রীস্মকালিন সময়ে ফেব্রুয়ারী,জুন ও সেপ্টেম্বর মাসে নুন্যতম ৩ বার পেঁয়াজ আবাদের লক্ষমাত্রা নেয়া হয়েছে। এই আবাদে সফলতা আনতে পারলে ৬/৭ লাখ মে:টন পেঁয়াজ পাওয়া যাবে এবং মৌসুমের আবাদ মিলিয়ে তখন অতিরিক্ত ফলন ঘরে তোলা সম্ভব হবে। ফলে পেঁয়াজের দূর্যোগ কাটিয়ে স্বর্নিভরতা অর্জন করতে আমরা সক্ষম হবো। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি গবেষনা কেন্দ্র ( বিএআরআই) দিনাজপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবা খানম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net