1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন

বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ২২৭ বার

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের চিতলমারী উপজেলার বীর মুক্তিযোদ্ধারা প্রতিবাদ সমাবেশ করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন চিতলমারী উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে অন্যান্যের বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ বেল্লাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মুন্সী গাউসুল হক প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, চিতলমারী উপজেলা প্রেসক্লাব সভাপতি প্রদীপ মন্ডল, সাবেক সভাপতি এস এস সাগর, সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহামন বাবু প্রমুখ। প্রতিবাদ সমাবেশ শেষে বীর মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান অক্ষুন্ন রাখার প্রত্যয়ে শপথ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net