1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মদিনা সনদের কথা বলার কারনে আমি যদি রাষ্ট্রদ্রোহি হই তাহলে প্রধানমন্ত্রীও রাষ্ট্রদ্রোহি: আল্লামা বাবুনগরী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত

মদিনা সনদের কথা বলার কারনে আমি যদি রাষ্ট্রদ্রোহি হই তাহলে প্রধানমন্ত্রীও রাষ্ট্রদ্রোহি: আল্লামা বাবুনগরী

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৫৩০ বার

উম্মুল মাদারিস হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা সচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, নাস্তিক এবং রামবামরা যারা মদিনার কথা শুনতে পারে না তারাই মূলত আমার নামে মামলা করেছে। ওদের দুষমন আমি নই, বরং মদিনা এবং মদিনাওয়ালাই ওদের দুষমন। এজন্য মদিনা এবং মদিনাওয়ালার কথা শুনামাত্রই ওদের শরীরে আগুন ধরে যায়। সুতরাং মদিনার কথা যারা শুনতে পারে না এদেশে তাদের থাকার কোনোই অধিকার নেই।

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) জামেয়ার দারুল হাদিসেে দুই সহস্রাধিক শিক্ষার্থীকে দরস দানকালে তিনি এসকল কথা বলেন।
আল্লামা বাবুনগরী বলেন, মদিনার সনদে দেশ চলবে আমার আগে একথা বলেছিল মাননীয় সরকার। তার কথার সূত্র ধরেই আমি বলেছিলাম যে, মদিনার সনদে দেশ চললে দেশে শান্তি শৃঙ্খলা আসবে এবং সুন্দর ও সুশৃঙ্খলভাবে দেশ চলবে। সুতরাং এই কথা বলার কারনে আমি যদি রাষ্ট্রদ্রোহি হই এবং আমার নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়, তাহলে একই কথা বলার কারনে আমার আগে রাষ্ট্রদ্রোহি হলো মাননীয় সরকার। এবং আমার আগে তার নামেও রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিৎ।

এরপর তিনি বলেন, মদিনার মোহাব্বত এবং মদিনাওয়ালার ভালোবাসায় মদিনার সনদে দেশ চললে দেশে শান্তিশৃঙ্খলা আসবে – এই বাস্তব সত্য কথা বলার কারনে শুধু জেলে কেন, যদি আমাকে ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয় তাতেও আমি রাজি, ইন-শা আল্লাহ!

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net