1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মনোহরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রলীগ নেতা নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

মনোহরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রলীগ নেতা নিহত

শামীমুর রহমান,

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ২৩২ বার

কুমিল্লার মনোহরগঞ্জে ট্রাক চাপায় শাহ জালাল সুজন (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদে ছিলেন। সুজন ওই ইউনিয়নের উত্তর হাওলা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

সোমবার দুপুর ২টার দিকে কুমিল্লা-নোয়খালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার খিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের মামা মঞ্জুর আলম জানান, সুজন সোমবার সকালে পাসপোর্ট করতে নোয়াখালীর মাইজদী গিয়েছিল। ওইদিন দুপুরে সে সেখান থেকে বাসযোগে ফিরে খিলায় নামে। পরে খিলা থেকে ব্যাটারি চালিত রিকশায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় চালকের অসাবধানতার কারণে কুমিল্লাগামী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে সুজন, রিকশায় থাকা আরেক যাত্রী এবং চালক গুরুত্বর আহন হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লাকসামের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুজনকে মৃত ঘোঘণা করেন। স্থানীয়রা ওই ট্রাকটিকে আটক করেছে।

সোমবার সন্ধ্যায় লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net