1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা শ্রীপুরের নাকোল ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সাইফুজ্জামান শিখর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর 

মাগুরা শ্রীপুরের নাকোল ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সাইফুজ্জামান শিখর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৩০২ বার

মোঃ সাইফুল্লাহ ;২০১০-২০ অর্থ বছরের এলজিএসপি প্রকল্পের আওতায় নাকোল বাজার বিশুদ্ধ খাবার পানি ও ডাস্টবিন সরবরাহ, ভিজিটি তালিকা ভূক্তদের মাঝে চাউল বিতরণ বয়স্ক, বিধবা,মাতৃকালিন ভাতার বই বিতরণসহ গরীব দুস্থদের মাঝে কম্বল বিতরণ,নাকোল মাধ্যমিক বিদ্যালয়ের উস্তাদ মুন্সি রইসউদ্দিন( সংগীত বিশেষজ্ঞ)মার্কেট,সাবেক চেয়ারম্যান মরহুম হায়দার আলী রোড ও বিনোদন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ২৬ ডিসেম্বর শনিবার মাগুরা শ্রীপুরের নাকোল ইউনিয়ন পরিষদ চত্তরে নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের মাগুরার উপ-পরিচালক কামরুজ্জামান শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ, মাগুরার ডিএফ এলজি এসপি মোঃ শামসুজ্জোহা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন -নাকোল ডিগ্রি কলেজে অধ্যক্ষ মোঃ ফজলুর রহমান,নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আ’লা রেন্টু, কাদির পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী বিশ্বাস, মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল আজম (আম)সহ আরো অনেকে।
অনুষ্ঠানে সাংবাদিক, রাজনীতিবিদ ও এলাকার উপকারভোগী কয়েক শত নারী -পুরুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net