1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় কবি কাজী কাদের নেওয়াজের জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

মাগুরায় কবি কাজী কাদের নেওয়াজের জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৭৩৬ বার

মাগুরা শ্রীপুরের মুজদিয়া গ্রামের কবি কাদের নেওয়াজ ভবন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ ডিসেম্বর ২০২০ শনিবার কবি কাজী কাদের নেওয়াজ স্মৃতি পাঠাগারের উদ্যোগে মুসলিম ঐতিহ্যের ও শিক্ষকের মর্যাদা খ্যাত কবি কাজী কাদের নেওয়াজের জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে কবি মোঃ মাহবুবুর রহমান হাসনুর সভাপতিত্বে দুপুরে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন – কবি কাজী কাদের নেওয়াজ স্মৃতি পাঠাগারের সাধারন সম্পাদক শেখ মোঃ আব্দুল্লাহ, সহ সম্পাদক মোছাঃ মিরান্নাহার বেগম, বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, বিশিষ্ট কন্ঠ শিল্পী মায়া ভৌমিক, কন্ঠশিল্পী রুলিয়া মিনি, সদস্য মোঃ শরাফত আলীসহ অন্যরা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য মোঃ রাকিবুল ইসলাম, সদস্য রজব আলী মুর্তজা, সদস্য আবু কালাম আজাদ, সদস্য ও সাংবাদিক আঃ রশিদ, সদস্য মায়া ভৌমিক, সদস্য রুলিয়া মিনির, সদস্য আশিকুজ্জামান, সদস্য জহুরুল ইসলাম, সদস্য আকামত বিশ্বাস, সদস্য নাসরিন জোয়ার্দার,সদস্য কন্ঠ শিল্পী রাম প্রসাদ বিশ্বাস,আবু বক্করসহ আরো অনেকে।

বাংলা সাহিত্যের এক উজ্জল নক্ষত্রের নাম কবি কাজী কাদের নেওয়াজ। মহান এই মনীষী জন্ম গ্রহন করেন ১৯০৯ খ্রিস্টাব্দের ১৫ জানুয়ারি মুর্শিদাবাদের তালিবপুরের মাতুলালয়ে ও ১৯৮৩ খ্রিষ্টাব্দের ০৩ জানুয়ারী যশোর সদর হাসপাতালে ইন্তেকাল করেন। তার অসংখ্য কবিতার মধ্যে “শিক্ষকের মর্যাদা” ও “মা” কবিতাটি জগত খ্যাতি লাভ করে। ছাত্র জীবন থেকেই তিনি ছিলেন ভাবগাম্ভীর্যের অধিকারী ও ছন্দপাতনে পারদর্শী কালজয়ী এক পুরুষ।

অনুষ্ঠানের সভাপতি কবি মাহবুবুর রহমান বলেন, প্রতি বছরের ন্যায় এবারো আমরা করোনার কারনে সচেতন ভাবে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মরহুম কবির জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন করবো। সেই সাথে কবির সকল ভক্তবৃন্দের ৩ জানুয়ারি ও ১৫ জানুয়ারি কবি ভবনে উপস্থিত কামনা করছি।

ফাউন্ডেশনের সাধারন সম্পাদক শেখ মোঃ আব্দুল্লাহ তার বক্তব্যে কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আগামী ৩রা জানুয়ারি কবির মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়ার মাহফিলে সকলকে এগিয়ে আসার আহ্বান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net