1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে হাইফ্লো নেজাল ক্যানোলা মেশিনের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতিত্ব বাংলাদেশের মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ

মাগুরায় ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে হাইফ্লো নেজাল ক্যানোলা মেশিনের উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ২২০ বার

মোঃ সাইফুল্লাহ ;মাগুরায় ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কোভিড-১৯ ইউনিটের জন্যে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত হাইফ্লো অক্সিজেন ন্যাজাল ক্যানোলা মেশিনের উদ্বোধন করা হয়েছে। করোনা আক্রান্ত রোগীদের পাশাপাশি সাধারণ রোগীদের চিকিৎসা সহায়ক অত্যাবশ্যকীয় এই ক্যানোলা মেশিনের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।
এ উপলক্ষে ২১ ডিসেম্বর সোমবার মাগুরা সিভিল সার্জন কার্যালয়ে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার স্বপন কুন্ডুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফাজ উদ্দিন, মাগুরা পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক খুরশীদ হায়দার টুটুল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার তারিফুজ্জামান, মাগুরা মেডিকেল কলেজের শিক্ষক আবদুল্লাহ হেলকাফি,ডাক্তার সফিউর রহমান, মেডিকেল অফিসার জয়ন্ত কুমার কুন্ডু, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমানসহ অন্যরা আলোচনা শেষে প্রধান অতিথি এডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে সংযুক্তির লক্ষ্যে বরাদ্দকৃত হাইফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন উন্মুক্ত করেন।এ সময় তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় মাগুরার স্বাস্থ্য বিভাগকে আরও উন্নত এবং যুগোপযোগী করে তুলতে তিনি বদ্ধ পরিকর। জেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষক, ২৫০ শয্যা হাসপাতালের সকল চিকিৎসক এবং জেলা স্বাস্থ্যবিভাগের সকলেরই আন্তরিক সহযোগিতা পাবার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত এই হাইফ্লো অক্সিজেন ন্যাজাল ক্যানোলা মেশিন ৩টি মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ে সংযুক্তির মাধ্যমে সাধারণ রোগীদের পাশাপাশি কোভিড-১৯ ইউনিটের রোগীদের সেবা দেয়া সম্ভব হবে বলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net