1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৌদি আরবে চকরিয়া প্রবাসী ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

সৌদি আরবে চকরিয়া প্রবাসী ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ২৬২ বার

স্টাফ রিপোর্টার :
চকরিয়া উপজেলার সর্বস্তরের প্রবাসীদের প্রাণের সংগঠন চকরিয়া প্রবাসী ইউনিয়নের কেন্দ্রীয় চার নেতাসহ সংগঠনকে জড়িয়ে মানহানিকর সংবাদ প্রচারের বিরুদ্ধে সৌদিআরবে এক প্রতিবাদ সম্পন্ন হয়েছে। রোববার (২৭ডিসেম্বর) ওতুবিয়া ছুক বিহারী মক্কা মিলনায়তনে সংগঠনটির সৌদিআরব শাখার সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান বাংগালীর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা আলিমের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপদেষ্টা জাফর আলম, রিদুয়ানুল করিম, বজল কাদের, ছাবের আহমদ, সিনিয়র সহ-সভাপতি কাসেম আহমদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল করিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান দুলাল, অর্থ সম্পাদক এইচ এম ওছমান, সদস্য খোকন, কামাল উদ্দিন, নাছির প্রমুখ ব্যক্তিবর্গ।

সমাবেশে বক্তারা বলেন, চকরিয়া প্রবাসী ইউনিয়ন আমাদের প্রাণের সংগঠন। এটি ছিনিমিনি খেলায় হারিয়ে যাবার সংগঠন নয়। কোন অশুভ শক্তি আমাদের কাজে বাধা দিয়ে এগিয়ে যাবার পথকে থামাতে পারবেনা ইনশা’আল্লাহ। আমাদের চকরিয়া আমরাই সাজাবো এ প্রত্যয় নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহবান জানান বক্তারা।

এদিকে কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনায় সৌদিআরব শাখার বর্তমান কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আলিমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পন করা হয়েছে। প্রতিবাদ সমাবেশের পূর্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা আলিমকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানিয়ে বরণ করেন উপদেষ্টাগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net