1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহ প্রেস এসোসিয়েশন'র আত্মপ্রকাশ (সভাপতি, কাফি আনোয়ার,সম্পাদক, নাছির নোমান) - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ

ঈদগাঁহ প্রেস এসোসিয়েশন’র আত্মপ্রকাশ (সভাপতি, কাফি আনোয়ার,সম্পাদক, নাছির নোমান)

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ২৬০ বার

কক্সবাজার সদরের ঈদগাঁহ থানাধীন পেশাদার সাংবাদিকদের নিয়ে আড়ম্বর অনুষ্ঠান ও প্রীতি ভোজের মধ্য দিয়ে ঈদগাঁহ প্রেস এসোসিয়েশন নামের নতুন গণমাধ্যম সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

বুধবার(৬ জানুয়ারি) বিকাল ৩ টায় সম্ভাবনাময়ী পর্যটন স্পট চৌফলদন্ডী-খুরুস্কুল নদী মোহনায় সিনিয়র সাংবাদিক এসএম তারেকুল হাসানের সভাপতিত্বে (দৈনিক কক্সবাজার) ও সেলিম উদ্দীনের (দৈনিক আজকের দেশবিদেশ) পরিচালনায়, মোঃ মিজানুর রহমান আজাদের (দৈনিক সৈকত) স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সংগঠনের প্রয়োজনীয়তা,গুরুত্ব ও বস্তুনিষ্ট সাংবাদিকতা বিকাশের উপর গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন নুরুল আমিন হেলালী (দৈনিক কক্সবাজার একাত্তর),কাফি আনোয়ার (দৈনিক বাঁকখালী),এইচ এন আলম (দৈনিক হিমছড়ি),আজাদ মনসুর(বাংলাদেশ বেতার) আতিকুর রহমান মানিক(দৈনিক আমাদের কক্সবাজার), নাছির উদ্দীন আল নোমান (দৈনিক আজকের কক্সবাজার) ও আনোয়ার হোছাইন (দৈনিক সাগর দেশ)।

সভায় সকলের সম্মতিক্রমে কাফি আনোয়ার সভাপতি,নাছির উদ্দিন আল নোমান সাধারণ সম্পাদক ও আনোয়ার হোছাইন অর্থ সম্পাদক মনোনীত হয়।
পরে সকলে প্রীতিভোজে অংশ গ্রহণ করেন।

সভায় ঐতিহ্যবাহী ঈদগাঁহ আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার (অবঃ) শিক্ষক ফোরকান আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net