1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঐতিহাসিক তেভাগা দিবস উপলক্ষ্যে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন,আলোচনা সভা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ঐতিহাসিক তেভাগা দিবস উপলক্ষ্যে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন,আলোচনা সভা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ২৪০ বার

৪ জানুয়ারি ,২০২১ ঐতিহাসিক তেভাগা দিবস উপলক্ষ্যে তেভাগা চেতনা পরিষদ দিনাজপুর জেলার উদ্যোগে তেভাগা আন্দোলনের প্রথম শহীদ শিবরাম মিনঝি ও সমিরুদ্দিন-এর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন,আলোচনা সভা , শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে ।

দিনাজপুর চিরিরবন্দর উপজেলার বাজিতপুর তালপুকুরের স্মৃতিস্মম্ভ স্থলে তেভাগা চেতনা পরিষদ দিনাজপুর -এর সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্ত্বে ও সদস্য সচিব বদিউজ্জামান বাদল এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলতাফ হোসাইন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সম্পাদক কমরেড হবিবর রহমান,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল জেলা আহ্বায়ক সারোয়ারুল হাসান ক্লিপটন,উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউর রহমান রেজু,সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলার সাধারন সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু,বাসদ(মার্কসবাদী) দিনাজপুর জেলার সমন্বয়ক এ,এস,এম,মনিরুজ্জামান, জাসদ- এর জেলা সাধারন সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ ।

বক্তারা বলেন ১৯৪৬ -৪৭ সালে অবিভক্ত ভারতবর্ষে কৃষকদের যে ঐতিহাসিক তেভাগা আন্দোলন সংগঠিত হয় সেই আন্দোলন থেকে শিক্ষা নিয়ে বর্তমান বাংলাদেশে দেশী বিদেশী মুনাফাখোর সিন্ডিকেট ব্যবসায়ী ও বহুজাতিক কোম্পানীর শোষন লুন্ঠনের কবল থেকে কৃষি,কৃষক ও ক্ষেতমজুরদের রক্ষার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net