1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারে অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৩২৫ বার

কক্সবাজারের টেকনাফের উনছিপ্রাংয়ের রইক্ষ্যং এলাকা থেকে অস্ত্রসহ ৪ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র, এক রাউন্ড কার্তুজ ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

কক্সবাজারের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- রইক্ষ্যং রোহিঙ্গা শিবিরের মো. হামিদুল্লাহ ওরফে গুনিয়া (২৫), ফুরকান (২০), মো. আইয়াছ (২১) ও নুর আলম (২০)।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম তারিক জানান, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএনের একটি দল রইক্ষ্যংয়ের উত্তরপাড়ার জসিমের বাড়ির সামনে অভিযান চালায়।

এ সময় অস্ত্রসহ ওই ৪ রোহিঙ্গাকে আটক করা হয়। মামলা দায়ের এবং আটক ৪ জনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net