1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে বগি লাইনচ্যুত হয়ে ভৈরব-ময়মন‌সিংহ রু‌টে ট্রেন চলাচল বন্ধ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক?

কিশোরগঞ্জে বগি লাইনচ্যুত হয়ে ভৈরব-ময়মন‌সিংহ রু‌টে ট্রেন চলাচল বন্ধ

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ সংবাদদাতা:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৪৯৮ বার

কি‌শোরগ‌ঞ্জের কু‌লিয়ারচ‌রে এক‌টি মালবাহী ট্রে‌নের ব‌গি লাইনচ্যুত হ‌য়েছে। এতে ভৈরব-‌কি‌শোরগঞ্জ-ময়মন‌সিংহ রু‌টে ট্রেন চলাচল বন্ধ র‌য়ে‌ছে।

সোমবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দি‌কে কি‌শোরগঞ্জ-‌ভৈরব রু‌টের কু‌লিয়ারচর উপ‌জেলার ছয়সূ‌তি এলাকায় এ ঘটনা ঘ‌টেছে।

‌কি‌শোরগঞ্জ রেলও‌য়ে স্টেশ‌নের ভারপ্রাপ্ত স্টেশ‌ন মাস্টার মো. জয়নাল মিয়া জানান, জামালপুর জেলার দুর্মুর এলাকা থে‌কে স্লিপার ও পাথর বোঝাই এক‌টি মালবাহী ট্রেন চট্টগ্রা‌মের ইমামবা‌ড়ি যা‌চ্ছিল। কু‌লিয়ার উপ‌জেলার ছয়সূ‌তি স্টেশ‌নের অদূ‌রে মধুয়ারচর এলাকায় ট্রেন‌টির এক‌টি ব‌গি লাইনচ্যুত হ‌য়ে প‌ড়ে। এতে ভৈরব-ময়মন‌সিংহ ‌রু‌টে সব ধর‌নের ট্রেন চলাচল বন্ধ হ‌য়ে প‌ড়ে।

খবর পে‌য়ে আখাউড়া থে‌কে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থ‌লে এসেছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন স্টেশন মাস্টার জয়নাল মিয়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net