1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

গাইবান্ধা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১
  • ২৬০ বার

জনকল্যাণমুখী ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলে নাগরিক সেবার মান নিশ্চিত করতে চান মেয়র মতলুবর রহমান
গাইবান্ধা পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. মতলুবর রহমান বৃহস্পতিবার দুপুর দেড়টায় আকস্মিকভাবে গাইবান্ধা প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। গাইবান্ধা পৌরসভাকে তিনি জনকল্যাণমুখী ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলে পৌরবাসীদের সার্বিক সেবার মান নিশ্চিত করতে চান। তিনি গাইবান্ধা পৌরসভার উন্নয়ন সম্ভাবনা ও সমস্যা সংকটগুলো চিহ্নিত করে আগামীদিনে একটি মাস্টার প্লানের আওতায় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

নবনির্বাচিত মেয়র মতলুবর রহমান গাইবান্ধা প্রেসক্লাবে এলে প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি কেএম রেজাউল হক ও সাধারণ সম্পাদক আবু জাফর সাবু তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেএম রেজাউল হক, আবু জাফর সাবু, গোবিন্দলাল দাস, রেজাউল হক মিতা, আব্দুল মান্নান চৌধুরী, ফেরদৌস ইসলাম খান, ইদ্রিসউজ্জামান মোনা, সিদ্দিক আলম দয়াল, কুদ্দুস আলম, রজতকান্তি বর্মন, উজ্জল চক্রবর্ত্তী, এবিএম ছাত্তার, আরিফুল ইসলাম বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান টুকু, খায়রুল ইসলাম, রিকতু প্রসাদ, শেখ হুমায়ুন হক্কানী, কায়সার রহমান রোমেল, সাইফুল ইসলাম মিলন প্রমুখ।
মতবিনিময় সভায় নবনির্বাচিত মেয়র তাঁর কর্মকালে সমাজের দর্পণ ও উন্নয়ন সহযোগী হিসেবে সংবাদকর্মীদের কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net