1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম আনোয়ারা ২নং ও ৩নং রায়পুর ইউনিয়ন ডিজিটাল ভূমি জরিপের শুভ উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

চট্টগ্রাম আনোয়ারা ২নং ও ৩নং রায়পুর ইউনিয়ন ডিজিটাল ভূমি জরিপের শুভ উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ২৬৯ বার

বদরুল হকঃ-
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি বলেছেন বাংলাদেশ ডিজিটাল জরিপ শুরু হতে যাওয়া শীঘ্র শুরু হতে যাওয়া বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস / বিডি জরিপ) বিডিএস-এ প্রাপ্ত হালনাগাদ রেকর্ড পূর্বের সার্ভের রেকর্ডকে প্রতিস্থাপন করবে।জিপিএসে র মাধ্যমে নিঁখূত ভাবে এই জরিপ পরিচালনা করা হবে।

আজ শবিবার ( ২ই ডিসেম্বর) চট্টগ্রাম আনোয়ারা ২নং বারশত ও ৩নং রায়পুর ইউনিয়ন ডিজিটাল সার্ভে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের দূরদর্শী ভূমিকা পালনে অগ্রনী ভূমিকা পালন করবে। এরই ধারাবাহিকতায় অপ্রতুল ভূমি সম্পদের যথাযথ ব্যবহার করে দেশের ভূমি সম্পদ সংরক্ষণে ভূমিকা ডিজিটাল সার্ভে যথাযত ভূমিকা পালন করবে।

বাংলাদেশে ব্রিটিশ আমলে বেশ কয়েকটি জরিপ সম্পাদিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য জরিপ হচ্ছে ক্যাডাস্ট্র্যাল সার্ভে (সিএস সার্ভে)। এরপর পাকিস্তান আমলে সম্পাদিত উল্লেখযোগ্য জরিপ হচ্ছে স্টেট একুইজিশন সার্ভে (এসএ সার্ভে) এবং রিভিশনাল সার্ভে (আরএস সার্ভে) যা মূলত এসএ সার্ভের সংশোধন। সর্বশেষে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার পর উল্লেখযোগ্য জরিপ হচ্ছে বাংলাদেশ সার্ভে (বিএস সার্ভে), দিয়ারা সার্ভে ও ঢাকা সিটি সার্ভে (সিটি জরিপ)। বাংলাদেশ ডিজিটাল সার্ভের (বিডিএস) মাধ্যমে সমগ্র বাংলাদেশে আগের সার্ভে/জরিপ গুলোর রেকর্ড হালনাগাদ করা হবে।

ডিজিটাল সার্ভে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ পরিচালক এ. টি. এম নাসির মিয়া (যুগ্ম সচিব) সহ ভূমিজরিপ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net