1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম প্রবাসী ক্লাবের উদ্যোগে চকরিয়ার কৈয়ারবিলে শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন অপ্রতিম হত্যায় আসামিদের দায় স্বীকার, দ্রুত বিচারের ব্যবস্থা করছে সরকার

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের উদ্যোগে চকরিয়ার কৈয়ারবিলে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৪৪১ বার

সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান চট্টগ্রাম প্রবাসী ক্লাবের চেয়ারম্যান সিআইপি খন্দকার হেলালের নির্দেশনায় ও বাংলাদেশে অবস্থানরত ক্লাবের সৌদিআরব প্রতিনিধি হাজী আবুল কাশেমের সার্বিক তত্ত্বাবধানে চকরিয়া উপজেলার কৈয়ারবিলে দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৮জানুয়ারি) দুপুরে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

সূত্রে‍ জানা গেছে, “আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই, দেশের অর্থনীতি বাঁচাই” এ স্লোগানকে সামনে রেখে প্রবাসী সেবাকল্যাণ ট্রাস্টের অধীনে চট্টগ্রাম প্রবাসী ক্লাব শীতকালীণ সময়টাতে অসহনীয় শীতে কিছুটা হলেও মানুষের দুঃখ কষ্ট লাঘবে; শীতবস্ত্র বিতরণের উদ্যোগ হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় ক্লাবটির উদ্যোগে চট্টগ্রাম বিভাগের জেলা-উপজেলার বিভিন্নস্থানে সাধ্যমতো শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে বীর রেমিটেন্সযোদ্ধা হিসেবে খেতাবপ্রাপ্ত চট্টগ্রাম প্রবাসী ক্লাবের গর্বিত চেয়ারম্যান সিআইপি খন্দকার হেলালের নেতৃত্বে এ ধারা অব্যাহত রাখতে দেশে ও বিদেশে অবস্থানরত সকল প্রবাসীদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন সৌদিআরব প্রতিনিধি হাজী আবুল কাশেম। তিনি এ ক্লাবের সাথে সম্পৃক্ত থেকে যারা মানবিক কার্যক্রমে সহযোগি হয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net