1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাচা হত্যা মামলার আসামী ভাতীজা আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ ঈদগাঁওয়ে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান ঈদগাঁওয়ে বাস-কভার ভ্যান সংঘর্ষে চালক নিহত ভোলায় ইসলামে শ্রমিকের মর্যাদা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী  মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত 

চাচা হত্যা মামলার আসামী ভাতীজা আটক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৩১৩ বার

বাগেরহাট জেলার, মোংলায় আপন চাচা হত্যা মামলার আসামী ভাতীজা শেখ ইয়াসিনকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। শনিবার সন্ধ্যায় বাগেরহাটের কাটাখালী এলাকা থেকে তাকে আটক করে গভীর রাতে তাকে মোংলা থানায় হস্তান্তর করে র‌্যাব।

মোংলা উপজেলার দ্বিগরাজ এলাকার মুদি ব্যবসায়ী শেখ আলী আজমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে আপন ছোট ভাই ফরিদ ও ওই ভাইয়ের এক মাত্র ছেলে শেখ ইয়াসিন। এব্যাপারে থানায় মামলা হলে এ মামলার ১৫দিন পলাতক থাকার পর আসামী ভাতীজা শেখ ইয়াসিনকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। শনিবার সন্ধ্যার সময় বাগেরহাটের কাটাখালীর মোড়ে সন্দেহভাজন ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়। রাতেই আটক ইয়াসিনকে মোংলা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৪ ডিসেম্বর রাতে মোংলার দিগরাজ এলাকার মুদি ব্যবসায়ী শেখ আলী আজম (৫২) তার মুদী দোকানের পাওনা টাকা চাওয়ায় আপন ছোট ভাই শেখ ফরিদের সাথে বাকবিন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ছোট ভাই শেখ ফরিদ ও ছেলে শেখ ইয়াসিন (২৫) আলী আজমকে মারধর এবং দা দিয়ে কুপিয়ে জখম করে। পরবর্তীতে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা অবনতি হলে ২৬ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিন রাতে মোংলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার ১৪ দিনের মাথায় পলাতক আসামী শেখ ইয়াসিনকে আটক করে থানায় সোপর্দ করলে আজ রোববার সকাল সাড়ে ১০টায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং এ হত্যা মামলার প্রধান আসামী আপন ছোট ভাই শেখ ফরিদকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় মোংলা থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গির আলম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net