1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় জাল টাকাসহ গ্রেফতার ১ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ  নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে 

ডেমরায় জাল টাকাসহ গ্রেফতার ১

বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৩১৯ বার

রাজধানীর ডেমরায় পুলিশের অভিযানে জাল টাকাসহ মো. আবু হানিফ (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১ হাজার টাকা মূল্য মানের ২৩ টি জাল নোট ও ১টি মোবাইল উদ্ধার করা হয়। শুক্রবার বেলা ১১ টায় তাকে আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাতে ডেমরার পাড়াডগাইর এলাকার রাস্তা থেকে তাকে হানেনাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার আবু হানিফের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। হানিফ বাগেরহাটের মোড়লগঞ্জ থানার হোগলাবুনিয়া গ্রামের মো. আবু হহাসেম তালুকদারের ছেলে। সে রাজধানীর মীরপুর থানা এলাকার পশ্চিম কাজীপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকার ভাড়াটিয়া ছিল।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, বৃহস্পতিবার রাতে পাড়াডগাইর এলাকায় জালটাকাসহ অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে আবু হানিফকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net