1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্ষন মামলার চার আসামী জেল হাজতে প্রেরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

ধর্ষন মামলার চার আসামী জেল হাজতে প্রেরণ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৫৬৬ বার

বাগেরহাট জেলাধীন মোংলার পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকার স্কুল ছাত্রী (১৪)কে দীর্ঘ প্রায় ৬ মাস আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করাসহ ধর্ষণের ঘটনায় মহিলাসহ পুলিশের হাতে আটক ৪ জনকে আদালতে পাঠানো হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় তাদের বাগেরহাট আদালতে পাঠায় পুলিশ। একই সাথে ধর্ষনের স্বীকার স্কুল ছাত্রীকে ডাক্তারী পরিক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগে মঙ্গলবার রাতে মামলা দায়ের শেষে অভিযান চালিয়ে ৪জনকে আটক করা হয়। মামলার আসামীরা সকলেই ওই স্কুল ছাত্রীর নিকট আত্বীয়। এরা হচ্ছে, আঃ রশিদের মেয়ে শারমিন বেগম (২৫), দেনছের আলীর মেয়ে শিউলী বেগম (৩৮) ও শিল্পী বেগম (৩৬) এবং একই এলাকার শহিদ পাটয়ারীর ছেলে ধর্ষক দেলোয়ার হোসেন (৩০), এদের সকলের বাড়ী কাইনমারী ও সিগনাল টাওয়ার এলাকায়।

পুলিশ আরো বলে, আসামীরা করোনাকালীন সময় স্কুল বন্ধ থাকার সুবাধে বেড়ানোর কথা বলে শরণখোলা থানার ধানসাগর এলাকায় এক আত্বীয়ের বাড়ীতে নিয়ে যায়। সেখানে দীর্ঘ প্রায় ৬ মাস যাবত ওই কিশোরীকে আটকে রেখে মাদক সেবন করিয়ে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করাতো তারা। এছাড়াও ওই কিশোরীকে আত্বীয় দেলোয়ার পাটোয়ারীও জোরপূর্বক ধর্ষণ করেছে বলে মামলায় ওই স্কুল ছাত্রী উল্লেখ করেছে।

ধর্ষনের স্বীকার স্কুল ছাত্রী মোংলার সিগনাল টাওয়ার এলাকা মোহাম্মাদ ইসমাইল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী এবং ওই এলাকার এক দিন মজুরের মেয়ে।

মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, গত ১১ জানুয়ারী কিশোরীর মা-বাবা তাকে সেখান থেকে উদ্ধার করে ১২ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় ওই কিশোরী নিজে বাদী হয়ে ৭ জনকে আসামী করে ধর্ষন ও মাদক সেবন করিয়ে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করানোর অভিযোগ এনে একটি মামলা দায়ের করে।

তিনি আরো বলেন, মঙ্গলবার রাতে ওসি তদন্ত ও সেকেন্ড অফিসারসহ একদল পুলিশ নিয়ে তিনি শারমিন বেগম, শিউলি বেগম, শিল্পী বেগম ও দেলোয়ার পাটোয়ারীকে আটক করা হয়। এছাড়াও এ মামলার বাকি আসামী মোঃ আলী হোসেন (৩৮) ও তায়েবা বেগম (৩০) কে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় ওসি ইকবাল বাহার চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net