1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াজিষপুর করিম সিকদার বাড়ি লাইভ নিউজ টুয়েন্টিফোর পরিবারের তৃতীয়বর্ষ পূর্তিতে কম্বল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী   ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে মানবিক ফাউন্ডেশন mm ঈদগাঁও গোমাতলী সড়ক বানের পানিতে ধ্বসে পড়েছে, পরিদর্শনে ইউএনও  ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র  রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত ১৬৪ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

নোয়াজিষপুর করিম সিকদার বাড়ি লাইভ নিউজ টুয়েন্টিফোর পরিবারের তৃতীয়বর্ষ পূর্তিতে কম্বল বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৩২৭ বার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি :
রাউজানের নোয়াজিষপুর করিম সিকদার বাড়ি লাইভ নিউজ টুয়েন্টিফোর পরিবারের তৃতীয়বর্ষ পূর্তি উপলক্ষে এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারি শুক্রবার বিকেলে করিম সিকদার বাড়ীর জামে মসজিদ মাঠে এসব উন্নতমানের কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহমদ হোসেন, নুরুল আলম, মওলানা আতাউর রহমান, হারুন, জাফর, খোরশেদ, কাজী ওসমান গণি, রাশেদ, তানভির,আরিফ, জয়, সাঈদ, সাব্বির, আদিল, শান, নাহিদ, সাজিদ, কানন, আবিদ,বাবু, ফারুক সিকদারসহ আরো অনেকে । করিম সিকদার বাড়ি লাইভ নিউজ টুয়েন্টি ফোর পরিবারের মুখপাত্র ও এডমিন ফারুক সিকদার জানান, গত ২০১৭ সাল থেকে তারা মানবিক সহায়তা দিয়ে আসছে। আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ, সেলাই মেশিন বিতরণ, ভ্যান গাড়ি বিতরণ, হুইল চেয়ার বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঔষধ বিতরণ, ত্রাণ সামগ্রী বিতরণ, নগদ অর্থ সহায়তা প্রদান, বিনামূল্যে নেবুলাইজার গ্যাস সেবাসহ বিভিন্ন কর্মসূচীর বাস্তবায়ন করা হয়। করিম সিকদার বাড়ি লাইভ নিউজ টুয়েন্টি ফোর পরিবারের দেশে এবং প্রবাসে অবাস্থানরত প্রবাসীদের আর্থিক সহযোগিতায় প্রায় ৮ লক্ষ টাকা ব্যয় করা হয়। করিম সিকদার বাড়ি লাইভ নিউজ টুয়েন্টি ফোর পরিবারের পক্ষ থেকে জনকল্যাণ ও সেবামূলক ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মানবিক কর্মকান্ডে সহযোগি হিসেবে কাজ করা স্বেচ্ছা সেবী ও সামাজিক সংগঠন উদীয়মান তরুন ক্লাবের সদস্যদের সম্মাননা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net