1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী পৌরবিএনপির নবনির্বাচিত আহবায়কের সাথে পৌর মহিলা দলের শুভেচ্ছা বিনিময় - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

বাঁশখালী পৌরবিএনপির নবনির্বাচিত আহবায়কের সাথে পৌর মহিলা দলের শুভেচ্ছা বিনিময়

প্রেস বিজ্ঞপ্তী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ২৪৫ বার

বাঁশখালী পৌরসভা বিএনপির নবনির্বাচিত আহবায়ক জনাব রাসেল ইকবাল মিয়ার সাথে বাঁশখালী পৌরসভা মহিলা দলের সভানেত্রী জনাবা সারাবান তাহুরা ফেরদৌসী কলির ফুলেল শুভেচ্ছা বিনিময় সম্পন্ন হয়েছে।
গত মঙ্গলবার ৫ জানুয়ারী পৌর নগরীর জনাব রাসেল ইকবাল মিয়ার বাস ভবনে এ শুভেচ্ছা বিনিময় ও আলোচনা পৌর মহিলা দলের সভানেত্রী সারাবান তাহুরা ফেরদৌসী কলির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মাহফুজ আনিস, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, যুবদলের সাবেক প্রচার সম্পাদক নুর মোহাম্মদ নুরু, স্বেচ্ছা সেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি গফুর ইকবাল, পৌর ছাত্রদল নেতা মো. আবদুস সবুর, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এস. এম তৈয়ব, স্বেচ্ছা সেবক দল নেতা আলা উদ্দিন, আলী রিয়াজখান, ছাত্রদল নেতা আজাদ, আলমগীর প্রমূখ।

শুভেচ্ছা বিনিময় কালে পৌর বিএনপির নব নির্বাচিত আহবায়ক রাসেল ইকবাল মিয়া বলেন, দলের দুঃসময়ে দলকে যারা আঁকড়ে ধরে রেখেছে আজকে দল তাদেরকে মূল্যায়ন করছে। ক্রমান্বয়ে দলের প্রত্যেকটি অঙ্গ সংগঠনকে ঢেলে সাজানো হচ্ছে। খুব শীগ্রই এই আওয়ামী হায়েনা সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের ডাক আসবে। আমি আশা করি মহিলা দলের নেত্রীরা সেই আন্দোলন সংগ্রামে আমাদের রাজনৈতিক অভিভাবক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল মন্ত্রী ও জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net