1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে শিশু ধর্ষণ মামলায় শরিয়তপুরে যুবক আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সমাজবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোর আহত মাগুরায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  চন্দনাইশকে সবুজায়ন করতে পৃথক পৃথক বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হয়  চন্দনাইশে গাউসিয়া কমিটির উদ্যোগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ)‘র র‌্যালি ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক-ইউএসএন-এর ২০২৬–২৭ সেবাবর্ষের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল বিজ্ঞান উৎসব আনোয়ারায় বিধবাকে টিন উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরুল কবির ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬৪ রানে থামালেন স্টার্ক নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

বাগেরহাটে শিশু ধর্ষণ মামলায় শরিয়তপুরে যুবক আটক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ৩৪৭ বার

বাগেরহাট সদর উপজেলায় সাত বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় এনামুল শেখ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার (২৯ জানুয়ারি) ভোরে পিবিআই বাগেরহাটের সদস্যরা শরিয়তপুর জেলার নলিয়া থানার ডগরি এলাকা থেকে এনামুলকে গ্রেপ্তার করে। নির্যাতনের শিকার মেয়েটির মা গত ২১ জানুয়ারি রাতে বাগেরহাট মডেল থানায় এই মামলা দায়ের করেন। মামলার পর থেকেই এনামুল পলাতক ছিল। এনামুল বাগেরহাট সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের মূলঘর গ্রামের মুদি দোকানদার মালেক শেখের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গত ৫ জানুয়ারি মেয়েকে একা বাড়ি রেখে ছোট সম্তানকে নিয়ে মা বাগেরহাট শহরে চিকিৎসকের কাছে যান। শিশুটির বাবাও মানুষের বাড়িতে কামলা দিতে যায়। এই সুযোগে এনামুল মেয়েটিকে ধর্ষণ করে। পরে বাড়িতে আসলে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। এনামের বড় ভাই জাকির শেখকে বিষয়টি জানালে তিনি বিচার করার আশ্বাস দিয়ে আজকাল বলে ঘুরাতে থাকেন। পরে কোন বিচার না পেয়ে মেয়েটির মা মামলা দায়ের করেন।

জানা যায়, এর আগে ২০১৩ সালে ৬ বছরের একটি শিশুকে ধর্ষণের মামলায়ও সাজা ভোগ করেছিল এনামুল। পিবিআই বাগেরহাটের ওসি শহিদুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহার করে এনামুলকে গ্রেপ্তার করেছি। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net