1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বেগম রোকেয়া পদক পাওয়ায় শারীরিক শিক্ষা বিভাগ’র পক্ষে চবি উপাচার্যকে ক্রেস্ট প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

বেগম রোকেয়া পদক পাওয়ায় শারীরিক শিক্ষা বিভাগ’র পক্ষে চবি উপাচার্যকে ক্রেস্ট প্রদান

কে এম ইউছুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ২৭৫ বার

নারী শিক্ষায় অবদান, নারীর উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বেগম রোকেয়া পদক ২০২০’ অর্জন করায় চবি শারীরিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে উপাচার্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

এসময় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোয়াজ্জেম হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের উপ পরিচালক মো. হাবিবুর রহমান জালাল, সিরাজউদ্দিন মো. আলমগীর, মোহাম্মদ শোয়াইব এবং ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের খন্ডকালীন শিক্ষক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বিভাগের সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন- ‘বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষার অন্যতম অনুষঙ্গ হলো খেলাধুলা ও শরীর চর্চা। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলায় পারদর্শীতা অর্জনে এ বিভাগ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net