1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের সম্মাননা ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

মাগুরার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের সম্মাননা ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

মােঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৭৭৩ বার

মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮৭ ফাউন্ডেশনের আয়োজনে ১৬ জানুয়ারি শনিবার বিদ্যালয়ের হলরুমে প্রাক্তন শিক্ষকদের সম্মাননা ও ছাত্র-ছাত্রীদের ১ম কিস্তির বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। ইন্জিনিয়ার মোল্লা নবাব আলীর সভাপতিত্বে ও ৮৭ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা ও ৮৭ ফাউন্ডের উপদেষ্টা কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ শেখ মঈদুল ইসলাম, মালয়েশিয়া আওয়ামী লীগের আহবায়ক ও ৮৭ ফাউন্ডেশনের উপদেষ্টা রেজাউল করিম রেজা, আরব আমিরাত আওয়ামী যুব লীগের সভাপতি ও ৮৭ ফাউন্ডেশনর উপদেষ্টা মোঃ রফিকুল হক মিয়া, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল। ভার্চুয়ালের মাধ্যমে বক্তব্য রাখেন কানাডা প্রবাসী ও ৮৭ ফাউন্ডেশনর প্রতিষ্ঠাতা ডাক্তার মৃধা সাইফুল ইসলাম,আমেরিকার জর্জিয়া প্রবাসী মিয়া মোতাকাববেরুল ইসলাম পিকুল,আমেরিকার টেক্সাস প্রবাসী জাহিদুজ্জামান ওটু।

প্রাক্তন শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক আবদুল কাদের লোহানী, আবদুল আজিজ, বিশ্বাস অনন্ত কুমার, আবুল হোসেন, বিমল কুমার বিশ্বাস ও বর্তমান প্রধান শিক্ষক হাফিজুর রহমানসহ আরো অনেকে।
অনুষ্ঠানে ১৬ জন প্রাক্তন শিক্ষক-কর্মচারীকে নগদ অর্থ ও ক্রেস্ট ও ৭টা শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net