1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে গৃহহীনদের ঘর ও জমির দলিল হস্তান্তর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

মাগুরার শ্রীপুরে গৃহহীনদের ঘর ও জমির দলিল হস্তান্তর

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৩৩৩ বার

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান’ এর উদ্বোধন করা হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আফাজউদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ,শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঈস উজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিউল ইসলাম স্বপন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ হাফিজুর রহমান, কৃষি অফিসার সালমা জাহান নিপা, সমাজসেবা অফিসার মোঃ ওয়াসিম আকরাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী উদ্বোধনের পরে উপজেলার ২০ পরিবারের মালিকের হাতে জমির দলিল ও মালিকানা বুঝে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net