1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচন ঘিরে হত্যার হুমকি ও কেন্দ্র দখলের আশংকায় সাংবাদিক সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচন ঘিরে হত্যার হুমকি ও কেন্দ্র দখলের আশংকায় সাংবাদিক সম্মেলন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১
  • ২৩৯ বার

বাগেরহাট জেলার, মোরেলগঞ্জ পৗরসভা নির্বাচনের আর বাকি মাত্র ১ দিন। শনিবার অনুষ্ঠিত হবে ভোট। উৎসব ও উত্তেজনার মধ্য দিয়েই শেষ হচ্ছে কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণা। শেষ মুহুর্তের প্রচার প্রচারণায় নানা অভিযোগ উঠছে কাউন্সিলর প্রার্থীদের তরফ থেকে। প্রচারে বাঁধা, প্রার্থীতা প্রত্যাহার না করলে হত্যার হুমকী, হামলা পাল্টা হামলা, আচরণবিধি লংঘনসহ নানা ধরণের অভিযোগ আসছে ওয়ার্ডগুলো থেকে।

আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় পৃথক পৃথক সাংবাদিক সম্মেলনে প্রাণহানির আশংকা ও কেন্দ্র দখল হয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. গিয়াস উদ্দিন তালুকদার। স্ত্রী ও ভাবিকে সাথে নিয়ে তিনি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন। একই ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী মো. নান্না শেখ, ১নং ওয়ার্ডের কাজী জাকির হোসেন বাচ্চুও সাংবাদিক সম্মেলন করে প্রার্থীকে মারপিট করা, হত্যার হুমকীসহ আচরণবিধি লংঘনের অভিযোগ উত্থাপন করেছেন প্রতিদ্বদ্বন্দী প্রার্থীদের বিরুদ্ধে।

এ ছাড়াও ২,৬,৭ ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম মাসুম, আকতারুজ্জামান দুলাল ও মাষ্টার কামরুজ্জামান নাছির তাদের এলাকায় বহিরাগতদের আনাগোনা, কর্মী ও প্রার্থীকে মারপিট ও ভোটের দিনে কেন্দ্র দখল হয়ে যাওয়ার আশংকা ব্যাক্ত করেছেন।

এ সকল অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটানিং অফিসার মো. মোস্তফা কামাল বলেন, অনেক অভিযোগ জমা হয়েছে। ব্যাবস্থাও নেওয়া হয়েছে। কেন্দ্র দখলের সম্ভাব্য অভিযোগের বিষয়ে তিনি বলেন, কেন্দ্র দখল তো দুরের কথা এবার একটি জাল ভোটের আশাও কেউ করতে পারবেনা।

এবারের পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থীতা প্রত্যাহার করায় আওয়ামী লীগের মনিরুল হক তালুকদার বিনাপ্রতিদ্বদ্দ্বীতায় নির্বাচিত হয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net