1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাত পোহালেই চৌদ্দগ্রাম পৌর নির্বাচন কেন্দ্রের উদ্দেশ্যে পৌঁছে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম

রাত পোহালেই চৌদ্দগ্রাম পৌর নির্বাচন কেন্দ্রের উদ্দেশ্যে পৌঁছে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ২৫৫ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ৩০ জানুয়ারি (শনিবার) অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনকে কেন্দ্র করে চৌদ্দগ্রাম পৌর নির্বাচনের জন্য প্রস্তুত ১২টি কেন্দ্র, সরঞ্জাম পৌছে গেছে প্রতিটি কেন্দ্রে। রাত পোহালেই ভোট, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতিও সম্পূর্ণ। শুক্রবার (২৯ জানুয়ারি) কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠায় নির্বাচন কমিশন। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবার চৌদ্দগ্রাম পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জিএম মীর হোসেন মীরু (নৌকা), পৌর বিএনপি’র সদস্য সচিব মো: হারুন অর রশিদ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী উপজেলা কৃষকদলের সভাপতি মো: হাসান শাহরিয়ার খাঁ (মোবাইল ফোন), সাবেক ছাত্রদল নেতা মো: বেলাল আহমেদ মিয়াজী (জগ)। এছাড়া সাধারণ আসনের ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ৫০ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চৌদ্দগ্রাম পৌরসভায় মোট ভোটার ২৮ হাজার ১৯৭ জন, তারমধ্যে পুরুষ ভোটার ১৪,০৪৩ মহিলা ভোটার ১৪,১৫৪ জন। ৯টি ওয়ার্ডে ১২টি ভোট কেন্দ্রে ৭৫ টি বুথে আগামী ৩০ জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: ফারুক হোসেন বলেন, পৌর-নির্বাচনকে ঘিরে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।

প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট বাক্স, স্যানিটাইজার সহ নির্বাচনী সকল সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসাররা মালামাল নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে অবস্থান নিয়েছেন। এদিকে শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম থানা পুলিশের আয়োজনে উপজেলার চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর এক সভার মাধ্যমে কেন্দ্র অনুযায়ী পুলিশ, আনসার ও স্ট্রাইকিং ফোর্সের (বিজিবি ও আর্মড পুলিশ) সংশ্লিষ্ট কেন্দ্রের ইনচার্জ ও সদস্যদেরকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত ব্রিফিং দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মো: সাইফুল ইসলাম সাইফ। অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জণ চাকমা, পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা তন্ময়, চৌদ্দগ্রাম উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা মো: আব্দুল হালিম প্রামাণিক। এসময় উপজেলা আনসার-বিডিপি’র প্রশিক্ষিকা মোসা নাজমা আক্তার সহ চৌদ্দগ্রাম থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাচন অফিস থেকে বারটির কেন্দ্রে ভোট গ্রহণের যাবতীয় সরঞ্জাম নিয়ে দাযিত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তাবৃন্দ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। উল্লেখ্য, চৌদ্দগ্রাম পৌর নির্বাচনে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রায় সাড়ে তিনশ’ পুলিশ সদস্য, শতাধিক আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি ও আর্মড পুলিশের কয়েক প্লাটুন সদস্যকে বাড়তি সতর্কতায় রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net