1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে বাঁধা দিলেন ভূমিকর্মকর্তা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে বাঁধা দিলেন ভূমিকর্মকর্তা

বিশেষ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ২৭৭ বার

সিরাজদিখানে সংবাদ সংগ্রহে বাঁধা প্রদানসহ সাংবাদিকের সাথে উত্তেজিত কথাবার্তা বলার
অভিযোগ উঠেছে সিরাজদিখান উপজেলা ভূমি কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদের বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।জানাযায় সোমবার দুপুরে বালুচর ইউনিয়নের চর পানিয়া গুচ্ছগ্রামের সীমানা নির্ধারণ নিয়ে চলমান বিভেদের কারণ সরেজমিনে পরিদর্শনে আসেন উপজেলা ভূমি অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ।গুচ্ছগ্রামের সংবাদ সংগ্রহের জন্য ছবি তুলতে গেলে উপজেলা ভূমি অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ উত্তেজিত কথাবার্তা সহ সরাসরি নিউজ সংগ্রহে বাঁধা প্রদান করেন সিরাজদিখান প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি ও দৈনিক সভ্যতার আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কবি সালাহউদ্দিন সালমান কে।

সাংবাদিক সালাহউদ্দিন সালমান জানান,আমি তথ্য সংগ্রহের জন্য গুচ্ছগ্রামে গেলে সেখানে উপজেলা ভূমি কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ মহোদয়ও আসেন তারা কয়েকজন সঙ্গবদ্ধ ভাবে একটা সীমানা পিলার পরিদর্শন করার সময় আমি ছবি তুলতে গেলে আমাকে সরাসরি বাঁধা দিয়ে উত্তেজিত হয়ে একের পর এক প্রশ্ন করতে থাকে উপজেলা ভূমি কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ ।আমি আমার পত্রিকা এবং সিরাজদিখান প্রেসক্লাবের পরিচয় দিলেও কোন রেহাই পাইনি।উল্টো তিনি বিক্ষিপ্ত ভাষায় বলেন আমার ছবি তুলতে হলে অনুমতি নিতে হবে নিউজ করতে অনুমতি নিতে হবে কে অনুমতি দিয়েছে এখানে আসার।

খোঁজ নিয়ে জানাযায় সিরাজদিখান ভূমি অফিসে ভূমি কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ যোগদান করার পর থেকেই সমগ্র উপজেলাবাসি ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে একটা চাপা কোণঠাসা আবস্থায় আছেন,কোন কাজের জন্য তার দ্বারস্থ হলে তার আত্ম অহমিকাময় কথাবার্তায় অনেকে বিব্রত হয়ে কাজের কথা না বলে ফিরেও এসেছেন বলে জানা গেছে। এছাড়া তিনি এই উপজেলায় আসার পর সরাসরি কয়েকটি পত্রিকা ও গণমাধ্যম কর্মীদের কটাক্ষ করে কথা ও বলেছেন বলে অভিযোগ আছে। তার যোগদানের পর অবৈধ ভাবে চার ফসলি মাটি কাটা থেকে শুরু করে অবৈধ মাহেন্দ্রা চলাচল ভেরেছে ব্যাপক হারে।বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশ হলেও উপকার পায়নি সিরাজদিখানবাসি।

এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন আমি বিষয়টি জানিনা এইমাত্র শুনলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net