1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ সংবাদদাতা:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ২৫৪ বার

নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিকুল গণি ঢালী লিমন।

মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নৌকা প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করতেই তিনি সরে দাঁড়িয়েছেন। তিনি আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী পারভেজ মিয়ার পক্ষে কাজ করারও ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আজিজুল হক, দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ উপস্থিত ছিলেন।

জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শফিকুল গণি ঢালী লিমন মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল ফোন প্রতীক পেয়েছিলেন। তিনি গুরুদয়াল সরকারি কলেজের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net