ঢাকা   ০৮:২৮:৩২ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ

সোনারগাঁয়ে অজ্ঞাতনামা ভাসমান লাশ উদ্ধার

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৭৬৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শীতলক্ষা নদীতে ভাসতে থাকা অজ্ঞাতনামা (৩০) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেঙ্গল জুট মিল এলাকায় নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানা পুলিশ জানান, বৃহস্পতিবার দুপুরে কাঁচপুর বেঙ্গল এলাকায় শীতলক্ষা নদীতে একটি লাশ দেখে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দেয়। পরে কন্টোল রুম থেকে সোনারগাঁ থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে সোনারগাঁ থানা পুলিশ ও কাঁচপুর নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে প্রেরণ করে।

সোনারগাঁ থানার এসআই ইয়ায়ুর রহমান জানান, সকালে ৯৯৯ এ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করি। প্রাথমিক ভাবে লাশটি দেখে মনে হচ্ছে মৃত ব্যক্তির মাথায় আঘাত করে হত্যা করে ২/৩ আগে কে বা কারা হত্যা করে লাশটি নদীতে ফেলে গেছে। এসময় তার দেহে একটা বিস্কিট কালার ফুলহাতা শার্ট ও একটি জিন্সের প্যান্ট পরিহিত ছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি