1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে তাহুরা ইমতিয়াজ ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বীজ বিক্রয়ে জরিমানা বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি

সোনারগাঁয়ে তাহুরা ইমতিয়াজ ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ২৫৫ বার

কল্যাণকামী সংগঠন তাহুরা ইমতিয়াজ ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের বরগাঁও এলাকায় নুরজাহানিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার অর্ধশত শিক্ষার্থীর মধ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে এতিম শিক্ষার্থীদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

তাহুরা ইমতিয়াজ ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক ফজলে রাব্বী সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল হুসাইনের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বনশ্রী প্লট মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমাজ সেবক আলহাজ্ব রফিজ উদ্দিন ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহুরা ইমতিয়াজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ওয়াহিদ-বিন-ইমতিয়াজ বকুল, জেটিভি বাংলা২৪ এর ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক ইউসুফ আলী, নুরজাহানিয়া হাফিজিয়া কওমিয়া মাদরাসার সভাপতি হাজী মোহাম্মদ গিয়াস উদ্দিন ভূঁইয়া, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার ইকবাল মজুমদার তৌহিদ, সাপ্তাহিক দেশের গর্জন পত্রিকার সম্পাদক কামাল হোসেন, জবস টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জাকির হোসেন ঝন্টু প্রমূখ।

এসময় স্থানীয় বিশিষ্ঠ ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net