1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁ মদপানে ৩ জনের মৃত্যু ও ৪ জন মৃত্যুশয্যা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বীজ বিক্রয়ে জরিমানা বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি

সোনারগাঁ মদপানে ৩ জনের মৃত্যু ও ৪ জন মৃত্যুশয্যা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৩১৩ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মদপানে সোনারগাঁ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু (২২), তোফাজ্জল ড্রাইভার (৩৫) ও মহসিন (২১) নামের তিনজনের মৃত্যু হয়েছে। আরো ৪ জন মৃত্যুশয্যা ও ঝুঁকিমুক্ত ৪ জন বলে প্রথমি সূত্রে জানাযায়।

জানাযায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল এলাকায় গত (৭ জানুয়ারি) বৃহস্পতিবার রাতে সংঘবদ্ধ ভাবে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ্য হয়ে পরলে সোনারগাঁ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
শুক্রবার (৮ জানুয়ারি) রাতে দুইজন মারা গেলে শনিবার (৯ জানুয়ারি) সকালে জানাজা নামাজের মাইকিং মাধ্যমে বিষয়টি প্রকাশ পায়। সকাল ১০ টায় দুজনের নামজে জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার (৯ জানুয়ারি) বিকাল ৩ টায় নিশ্চিত করা হয় আরো একজন সোনারগাঁ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবুর (২২) মৃত্যুর খবর।

মৃতরা হলেন- সোনারগাঁ উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর ছোট ভাই ও প্রতাবের চর গ্রামের হাফেজ আমির আলী মুন্সির ছোট ছেলে – সোনারগাঁ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু (২২), পিরোজপুর গ্রামের ছিদ্দিক ছইয়াল ছেলে ও চেয়ারম্যানের ড্রাইভার তোফাজ্জল (৩৫) ও প্রতাবের চর গ্রামের মোক্তারের ছেলে মহসিন (২১)।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলছেন তারা বিভিন্ন মাদকদ্রব্য ও নেশা পানি করতো এটা এলাকার সবাই জানেন। তবে মৃতদের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা হার্ট অ্যাটাকে মারা গেছে।

মৃত্যু যে কারণেই হোক এক সঙ্গে একই সময়ে একই এলাকার তিনজনের মারা যাওয়া ও আরো ৪ জন মৃত্যুশয্যায় থাকার এ খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এ বিষয়ে জানতে সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net