1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী মাদরাসা পরিদর্শন করলেন তুর্কি দ্বিয়ানত ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুতে বাংলাদেশ কল্যাণ পার্টি-র শোক ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত মৃত্যু নিয়ে ধুম্রজাল চন্দনাইশে লাগড়ী ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার  ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

হাটহাজারী মাদরাসা পরিদর্শন করলেন তুর্কি দ্বিয়ানত ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তা

কে এম ইউছুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ২৩৩ বার

বাংলাদেশের বন্ধুপ্রতিম তুরস্কের দ্বিয়ানত ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তা শেখ ওয়াসি কায়া ও মুহাম্মদ ফাতেহ্ হাটহাজারী মাদরাসা পরিদর্শন এবং আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী দা.বা. এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন আজ।

রবিবার (১০ জানুয়ারী) সকাল ১০ টায় শেখ ওয়াসি কায়া এবং মুহাম্মদ ফাতেহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র দারুল উলূম মুঈনুল ইসলামে আসিলে দারুল উলূমের আরবি বিভাগের প্রধান আনওয়ার শাহ্ আজহারী উভয়কে অভ্যর্থনা জানান।

উভয় অতিথি আমীরে হেফজতের সাথে ইসলাম ও মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন। শেখ ওয়াসি কায়া হেফাজত আমীরকে তুরস্কের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
একপর্যায়ে তারা দারুল উলূম হাটহাজারীর দারুল হাদীস মিলনায়তন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁরা শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী দা.বা.এর বুখারী শরীফের দরসে বসেন এবং ছাত্রদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত নছিহত করেন।

তিনারা দারুল উলূম হাটহাজারীর শিক্ষা ভবন, দারে জাদীদ, দারুল আমান ছাত্রাবাস এবং নির্মিতব্য দশতলা বিশিষ্ট ছাত্রবাসটি পরিদর্শন করেন।

দারুল উলূম হাটহাজারীর পরিদর্শন বইয়ে প্রতিষ্ঠানট সম্পর্কে নিজেদের অনুভূতি প্রকাশ করে দীর্ঘ মন্তব্য লিখেন।

হেফাজত আমীরের সাথে অতিথিদের বৈঠককালীন জামেয়ার মজলিসে ই’দারীর প্রধান মুফতী আব্দুচ্ছালাম চাটগামী, মুহাদ্দিছ আল্লামা শেখ আহমদ, মাওলানা শোয়াইব, মুফতী জসীম উদ্দিন, মুফতী কিফায়াতুল্লাহ, মাওলানা ওমর কাসেমী, মাওলানা ফোরকান আহমদ, মাওলানা আনোয়ার শাহ আযহারী, মাওলানা নূরুল আবছার, মাওলানা মুহাম্মদ, মাওলানা শফিউল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net