ঢাকা   ০৮:৫২:৫৬ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

আল্লামা শাহ আহমদ শফি’র মৃত্যু তদন্তে হাটহাজারী মাদরাসায় পিবিআই

কে এম ইউছুফ [হাটহাজারী] চট্টগ্রাম :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৬৭১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আল্লামা শাহ আহমদ শফি রহ. এর অস্বাভাবিক মৃত্যু’ দাবী করে আদালতে স্বজনদের দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের সূত্রে তদন্তে আজ হাটহাজারী মাদরাসায় আসলেন পিবিআই কর্মকর্তারা।

বিভাগীয় পুলিশ সুপার (পিবিআই) মো. ইকবাল হোসেনের নেতৃত্বে তদন্ত দলে রয়েছেন- চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (পিবিআই) নাজমুল হাসান। সাথে রয়েছেন হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম।

আজ মঙ্গলবার (১২ জানুয়ারী) সকাল ১১ টার দিকে তদন্তদল হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মাদরাসার অন্যান্য সংশ্লিষ্টদের সাথে কথা বলছেন।

উল্লেখ্য, হাটহাজারী মাদরাসার মুহতামিম ও কওমি মাদরাসা বোর্ডের চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা শাহ্ আহমদ শফি ১৮ সেপ্টেম্বর ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

১৭ ডিসেম্বর চট্টগ্রাম জুডিশিয়াল মেজিষ্ট্রেট কোর্টে মরহুমের শ্যালক বাদি হয়ে অস্বাভাবিক মৃত্যু দাবী এবং আলোচিত ৩৫ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মরহুমের দুই ছেলে সহ ঢাকায় সাংবাদিক সম্মেলনও করেন তারা। কোর্ট পিবিআইকে ১ মাসের ভেতর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় কোর্ট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি