1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষর বিরুদ্ধে বিধি বহির্ভূত কর্মকান্ড ও অর্থ কেলেংকারীর অভিযোগ।। তদন্ত কমিটি গঠন।। আজ তদন্ত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষর বিরুদ্ধে বিধি বহির্ভূত কর্মকান্ড ও অর্থ কেলেংকারীর অভিযোগ।। তদন্ত কমিটি গঠন।। আজ তদন্ত

নবীগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিনিধি।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ২৪৫ বার

নবীগঞ্জের ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সঞ্জিত সেন রায়ের স্বেচ্ছাচারিতা,সরকার ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি বহির্ভুত কর্মকান্ড ও আর্থিক কেলেংকারীর অভিযোগ পাওয়া গেছে।ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের গভর্নিংবডি সভাপতি ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেছেন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশীদসহ সহ ৫ অভিভাবক প্রতিনিধিসহ এলাকাবাসী।
অভিযোগে প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: আজিজুল হককে আহবায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির আহবায়ক ডা: আজিজুল হক আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় উভয়পক্ষকে কলেজে সাক্ষ প্রমাণসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য চিঠি প্রেরণ করেছেন।

এ ব্যাপারে কমিটির আহবায়ক ডা: আজিজুল হক জানান,ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সঞ্জিত সেন রায়ের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা সরকার ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি বহির্ভূত কর্মকান্ড ও আর্থিক কেলেংকারীর অভিযোগে আজ মঙ্গলবার তদন্ত অনুষ্টিত হবে।অভিযোগে উল্লেখ করা হয়,বিগত ১১/১১/২০১৭ ইংরেজি তারিখে ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের গভর্নিংবডির নির্বাচন অনুষ্টিত হয়। অভিযোগকারীরা সরাসরি অভিভাবকদের ভোটে নির্বাচিত হন। ওই সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রঙ্ঘপন অনুসারে কমিটির মেয়াদ ছিল চার বছর। নির্বাচন অনুষ্টিত হওয়ার পর কমিটির অনুমোদন হয় ১১ জানুয়ারী ২০১৮। মেয়াদকাল শেষ হওয়ার কথা ১০ জানুয়ারী ২০২২ইং। পরবর্তীতে গভর্নিংবডির প্রথম সভায় অধ্যক্ষ জানান জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কমিটির মেয়াদ দুই বছর অনুমোদন হয়ে আসছে। নির্বাচিত সদস্যরা জানান কমিটির মেয়াদতো চার বছর হওয়ার কথা। তখন অধ্যক্ষ তাদের জানান দুই বছর পূর্ণ হবার পর আবার কমিটি নবায়নের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাবো। কিন্ত কমিটির মেয়াদ দুই বছর পূর্ণ হওয়ার আগেই অধ্যক্ষ ঘোষণা দেন কমিটির মেয়াদ শেষ এবং নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন দিতে হবে। পরে তিনি নির্বাচনের তপশিল ঘোষণা করেন এবং ১৫/১২/২০১৯ ইং তারিখে নির্বাচন অনুষ্টিত হয়। অভিযোগে আরো উল্লেখ করা হয়,বিগত ৯/১০ মাস ধরে নতুন নির্বাচিতদেরকে এমনকি অভিযোগকারী সদস্যদের কোন কিছু না জানিয়ে কলেজের যাবতীয় কর্মকান্ড তিনি নিজে একাই পরিচালনা করে আসছেন।তাছাড়া অধ্যক্ষর বিরুদ্ধে কলেজের অর্থকেলেংকারী,শিক্ষক ও তৃতীয় কর্মচারীদের মধ্য গ্রুপিং,২/৩ জন শিক্ষক নিয়ে ভর্তি বানিজ্য,কলেজের প্রতিষ্টাতা ও দাতা অথবা অভিভাবকদের সাথে যথাযথ সম্মান প্রদর্শন না করার অভিযোগ আনা হয়।এ ব্যাপারে অভিভাবক কমিটির সদস্য তহির উদ্দিন বলেন,ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের চেইন অব কমান্ড সম্পূর্ণভাবে ভেঙ্গে পড়ছে।যাহা অবশ্যই কোন কলেজের জন্য দূর্ভাগ্য জনক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net