1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ সংবাদদাতা:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১
  • ২৩৭ বার

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী যুবকের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন একই মোটরসাইকেলের অপর এক আরোহী।

বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের নিউটাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই যুবকের নাম মো. মামুন (২৫)। তিনি ভৈরব পৌর শহরের আমলাপাড়ার মজিবুর রহমানের ছেলে। আহত অপর আরোহী হলেন একই এলাকার মো. আশিক (২৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা একটার দিকে আশিক মোটরসাইকেল চালাচ্ছিলেন। তাঁর পেছনে আরোহী ছিলেন মামুন। তাঁরা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। ট্রাক্টরটিও একই দিকে যাচ্ছিল। ট্রাক্টরটি অতিক্রম করে সামনে যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি উল্টে যায়। তখন মামুন ট্রাক্টরের চাকায় পিষ্ট হন। আর আশিক ছিটকে দূরে পড়েন। আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

দুর্ঘটনায় এক যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, দুর্ঘটনার পর ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে গেছেন। এ কারণে তাঁকে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net