1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীসহ ৬ জন গ্রেফতার, আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান

চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীসহ ৬ জন গ্রেফতার, আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার

নরসিংদী প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৬০০ বার

নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীসহ ৬ জন গ্রেফতার হয়েছে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয় রুপন কুমার সরকার (পিপিএম) জানায়, সোমবার (১১ জানুয়ারি ) ডিবি পুলিশ নরসিংদী জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ০৬ (ছয়) জনকে গ্রেফতার করেন এবং তাদের দখল হতে ০২ (দুই) টা সচল পিস্তল, ০২ রাউন্ড কার্তুজ ও ১৯০ পিস পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এসআই মোস্তাক আহম্মেদ, এএসআই রাহুল মজুমদার নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া নরসিংদী মডেল থানাধীন ভাগদী এলাকা হতে (১) ইমন আহম্মেদ (২০), পিতা- আঃ গফুর মিয়া, সাং- ভাগদী, থানা ও জেলা-নরসিংদীকে ০১ টা (এক) সচল পিস্তলসহ গ্রেফতার করেন। এসআই তাপস কান্তি রায়, এএসআই আনোয়ার হোসেন নরসিংদী সদর হতে (২) রাজীব কাজী (২৫), পিতা- গুলজার হোসেন, সাং- বাগহাটা পালপাড়া, থানা ও জেলা-নরসিংদীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। এসআই নূরে আলম হোসাইন, এএসআই আবুল কালাম আজাদ মাধবদী থানাধীন নওয়াপাড়া হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (৩) আজিজুল (২১), পিতা- মোহাম্মদ আলী, সাং- নওয়াপাড়া, থানা-মাধবদী, জেলা-নরসিংদীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
এসআই মাহমুদুল হাসান মারুফ, এএসআই মোহাম্মদ আব্দুল আলীম পলাশ থানাধীন দক্ষিণ দেওড়া হতে চিহ্নিত সন্ত্রাসী (৪) মোঃ রাসেল মিয়া (২৭), পিতা- ইমান হোসেন, সাং- ইছাখালী, (৫) মামুন (৪০), পিতা- জামাল উদ্দিন সরকার, সাং- বারারচর, উভয়থানা- পলাশ, জেলা- নরসিংদীদের ০১ টা সচল পিস্তল ও ২ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেন এবং শিবপুর মডেল থানাধীন পূর্ব মুন্সেফেরচর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (৬) জিলন (২২), পিতা- জনাব আলী, সাং- কামারগাও, থানা-শিবপুর, জেলা-নরসিংদীকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামত ২ টা সচল পিস্তল, ২ রাউন্ড কার্তুজ ও ১৯০ পিস ইয়াবা। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net