1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা সম্পাদক ইলিয়াস - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা সম্পাদক ইলিয়াস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৬০৯ বার

নিজস্ব প্রতিবেদক: মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ঃ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন। তিনি বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ভোট পেয়েছেন ৫৮১। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সবুজ-ইলিয়াস পরিষদের কামাল উদ্দিন সবুজ। তিনি পেয়েছেন ৩৯৫ ভোট। অন্য দিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলিয়াস খান। তিনি পেয়েছেন ৫৬৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পেয়েছেন ৩৯৩ ভোট।
এ ছাড়া সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন হাসান হাফিজ (৪১৩ ভোট)। তার প্রতিদ্বন্দ্বী আজিজুল ইসলাম ভূঁইয়া পেয়েছেন ৩৬৭ ভোট। সহসভাপতি হয়েছেন রেজোয়ানুল হক রাজা (৬১৫ ভোট)। তার প্রতিদ্বন্দ্বী খন্দকার হাসনাত করিম পেয়েছেন ৩৪০ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাঈনুল আলম (৫৭৭ ভোট) ও মোহাম্মদ আশরাফ আলী (৩৯৫)। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শাহেদ চৌধুরী (৭০৬ ভোট)। তার প্রতিদ্বন্দ্বী সালাহউদ্দিন আহমাদ বাবলু পেয়েছেন ২৬৭ ভোট।

সদস্য নির্বাচিত হয়েছেন আইয়ুব ভূঁইয়া (৫৪৪ ভোট), রেজানুর রহমান (৪৭৪ ভোট), কাজী রওনাক হোসেন (৪৫৫ ভোট), জাহিদুজ্জামান ফারুক (৪৪৩ ভোট), শাহনাজ বেগম পলি (৪৩০), সৈয়দ আবদাল আহমদ (৪২১ ভোট), শাহনাজ সিদ্দিকী সোমা (৪২০ ভোট), ভানুরঞ্জন চক্রবর্তী (৪১১ ভোট), রহমান মুস্তাফিজ (৩৭৯ ভোট) ও বখতিয়ার রাণা (৩৬৮ ভোট)।
স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয় গতকাল বৃহস্পতিবার। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হয়। রাতে নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি। জাতীয় প্রেস ক্লাবের এবারের নির্বাচনে ১৭টি পদে সর্বমোট ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে দু’টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net