1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর জনসভাস্থলে ২টি ককটেল বিস্ফোরন আহত ৩ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নবীগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর জনসভাস্থলে ২টি ককটেল বিস্ফোরন আহত ৩

নবীগঞ্জ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৬২২ বার

গতকাল ১০ জানুয়ারী রবিবার সন্ধার পর নবীগঞ্জ নতুনবাজার মোড়ে নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর নৌকার সমর্থনে পথসভা শেষ হতে না হতেই ঘটনাস্থলে ২টি ককটেল বিস্ফোরনের ঘটনা সংগঠিত হয়। এতে ঘটনাস্থলে শত শত জনতা দিকবিদিক ছুটাছুটি করে। শহরে সাধারন মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ঘটনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌছে। ককটেল বিস্ফোরনে ৩জন পথচারী আহত হয়। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন, পৌর এলাকার সালামতপুর গ্রামের ছমির মিয়ার ছেলে নজির মিয়া (৩৬), ভানুদেভ গ্রামের ফিরোজ মিয়ার ছেলে শিপন আহমদ (২২), প্রজাতপুর গ্রামের হুসেইন মিয়ার ছেলে তারেক আহমদ (২৪)।পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, আগামী ১৬ জানুয়ারী অনুষ্টিতব্য নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর নৌকার সমর্থনে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলালীগের সাধারন সম্পাদক সাবেক এমপি অধ্যাপিকা অপু উকিল। এতে প্রায় সহশ্রাধিক লোকের সমাগম ঘটে। বক্তব্য শেষে প্রধান অতিথি সভা স্থল ত্যাগ করার সাথে সাথেই নতুন বাজার গোল চত্বর মোড়ে বিকট আওয়াজে দুটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে সাধারন মানুষ আতংকে দিকবিদিক ছুটাছুটি করেন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। এ ব্যাপারে ঘটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক আছে। সুষ্ট নির্বাচন সম্পনের জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনে কোন অপশক্তি প্রভাবিত করতে পারবেনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net