1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে বিদেশি পিস্তলসহ আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

বাগেরহাটে বিদেশি পিস্তলসহ আটক-১

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৩৮৪ বার

বাগেরহাট জেলার, শরণখোলা থেকে ফারুক সেপাই (৫১) নামের এক ব্যক্তিকে বিদেশি পিস্তল আটক করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার আমড়াগাছিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক ফারুক সেপাই ধানসাগর ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের মৃত এনায়েত সেপাইর ছেলে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে (৮জানুয়ারি) তাকে শরণখোলায় থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

খুলনা র‌্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর আনিসুজ্জামান জানান, অস্ত্র বিক্রির গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল ওই রাতে শরণখোলার আমড়াগাছিয়া বাজারে অবস্থান নেয়। এসময় ফারুককে দেখে চ্যালেঞ্জ করলে সে দৌঁঁড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে ধরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি মোবাইল ফোন, দুই সিমকার্ড ও ১১ শ’ টাকা পাওয়া যায়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, অস্ত্রসহ ফারুককে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। তার বিরুদ্ধে র‌্যাব-৬ এর পরিদর্শক কাজী রাজিউজ্জামান বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net