1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুগদায় মাদকবিরোধী র‍্যালী, নেতৃত্বে নূর ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

মুগদায় মাদকবিরোধী র‍্যালী, নেতৃত্বে নূর ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ২৮৮ বার

নিজস্ব প্রতিবেদক: মাদক, সন্ত্রাস, জঙ্গি ও ইভটিজিং এর বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালী করেছে ডিএমপির মুগদা থানা। এ র‍্যালীর আয়োজন করেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ নূর ইসলাম।

নূর ইসলাম বর্তমান ওয়ার্ড যুবলীগের সভাপতি। নতুনদের প্রতিনিধি হিসেবে সফলতার সাথে যুবনেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের শরীক হয়ে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের জন্য কাজ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। মুগদার ৬নং ওয়ার্ডকে মাদকমুক্ত ঘোষণা ঘোষণা দিয়ে নূর ইসলাম বলেন, একালার কোনো তরুণ যেনো অসামাজিক কার্যকলাপে জড়িয়ে না পরে, মাদকের সাথে সম্পৃক্ত না হয়, কোনো মেয়ে যেনো ইভটিজিংয়ের শিকার না হয়। এ জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে থাকবো।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভাইয়ের পরিস্কার নির্দেশনা রয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের উন্নয়ন তখনি দৃশ্যমান যখন আমরা সবাই দায়িত্বশীল হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবো। মানবতার পথে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী কাজ করবে জানিয়ে নূর ইসলাম বলেন, যতোদিন বাঁচবো মানুষের জন্য, নেতাকর্মীদের জন্য কিছু করার চেষ্টা করবো।
তিনি জানান, ঢাকা-৯ আসনের মাটি ও মানুষের নেতা সাংসদ সাবের হোসেন চৌধুরীর কঠোর নির্দেশ মুগদায় মাদকের কোনো স্থান নেই, এ নির্দেশনা বাস্তবায়নে আমি বদ্ধপরিকর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net