1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০১ বার

উন্নয়ন ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহে

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াত হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না। অতীতে কোন সরকারের সময় দুর্নীতি কমেনি। এখন আমরা যাদের সাথে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, তারা যখন ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশ দুর্নীতিতে টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা আবার দুর্নীতি, নৈরাজ্য, চাইলে; তাহলে সেখানে ভোট দিতে হবে। আর যদি একটি নিরাপদ, উন্নত বাংলাদেশ চাই, তাহলে দুর্নীতি নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ ১১ দলীয় জোটকে ভোট দিবেন।

 

ডা. তাহের বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ হাছান মজুমদারের সভাপতিত্বে ও জামায়াত নেতা মো. নাজমুল হক মোল্লা বাদলের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে ডাকসু’র জিএস এস এম ফরহাদ বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট হবে। চাপাবাজি, গলাবাজি করে এমপি হয়ে লাভ নাই। ১২ ফেব্রুয়ারি দেশের মানুষের ভাগ্য নির্ধারিত হবে। মাদক, চাঁদাবাজির জন্য পিছনের মোড়লরা বসে আসে। তারা এদেশটাকে মাদকের হাব বানাতে চায়। ভুল প্রার্থী নির্বাচিত হলে জনগণকে এটার চরম মাশুল দিতে হবে। ফ্যাসিবাদকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না। ১৮ কোটি মানুষের বিজয়ের জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে।

 

জনসভায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি মু. বেলাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া নঈম, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, মোস্তফা নুরুজ্জামান খোকন, আবুল খায়ের, ইকবাল হোসেন মজুমদার, ওয়াজী উল্লাহ ভূঁইয়া খোকন, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, এমদাদুল হক শাহী, রুহুল আমিন, মমিনুল ইসলাম, খেলাফত মজলিসের উপজেলা আমীর মাওলানা শাহজালাল, অধ্যাপক মোহাম্মদ আলী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির, ব্যবসায়ী শাহ আলম খোকন।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণভোট প্রচারণায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর অ্যাম্বাসেডর আবু সুফিয়ান রায়হান, এনসিপি’র উপজেলা যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, জামায়াতের তারাশাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি শাহ আলম, জামায়াত নেতা নজরুল ইসলাম বাহার, কাজী মোহাম্মদ ইলিয়াছ, মাওলানা এয়াছিন ফরায়েজী, মজিবুল হক দুলাল, এডভোকেট মনির হোসেন পাটোয়ারী, জামাল উদ্দিন লিটন, পেয়ার আহমদ, শাহআলম খোকন, জাকির হোসেন, জিয়াউল হক জিয়া, ওবায়দুল হক, জসিম ভেন্ডার, মো. শাহজালাল, মো. সুমন, কাজী জসিম, মাওলানা নুর মোহাম্মদ, আবুল হোসেন, সাইফুল ইসলাম, আলহাজ্ব মোস্তফা, মাওলানা আবুল কাশেম প্রমুখ। এ সময় কনকাপৈত ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উৎসবমূখর অংশগ্রহণে কানায় কানায় পুর্ণ ছিল জনসভাস্থল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net