1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে স্ত্রী ও পাঁচ মাসের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

রাজশাহীতে স্ত্রী ও পাঁচ মাসের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যা

মঈন উদ্দীন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ২৭০ বার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় স্ত্রী ও পাঁচ মাসের শিশুকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন মাদকাসক্ত স্বামী। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন- পলি খাতুন (২০) ও তার পাঁচ মাস বয়সী মেয়ে ফারিয়া। মঙ্গলবার ভোরে ঢাকার দারুস সালাম থেকে পলি খাতুনের স্বামী ফিরোজকে গ্রেফতার করা হয়েছে। তাকে রাজশাহী নিয়ে আসা হচ্ছে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফিরোজ আরপিএল এলিগেন্স বাসে সুপারভাইজার হিসেবে কাজ করতো। একটি সড়ক দুর্ঘটনায় তার এক পা কাটা পড়ে। এরপর থেকে অতিমাত্রায় সে হেরোইনে আসক্ত হয়ে পরে। মাঝেমধ্যে টাকা চাওয়ায় স্ত্রীর পলি খাতুনের সাথে প্রায়ই ঝগড়া করতো ফিরোজ। এই রাগে স্ত্রী ও কন্যাশিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। গলায় আঘাতের চিহ্ন না থাকায় এবং পাশে বালিশ পড়ে থাকায় ধারণা করা হচ্ছে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
মঈন উদ্দীন
রাজশাহী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net