1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাত পোহালেই নবীগঞ্জ পৌর নির্বাচন-মেয়র পদে লড়াই হবে ত্রিমুখী কে হচ্ছেন পৌর পিতা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

রাত পোহালেই নবীগঞ্জ পৌর নির্বাচন-মেয়র পদে লড়াই হবে ত্রিমুখী কে হচ্ছেন পৌর পিতা

হাবিবুর রহমান চৌ: শামীম নবীগঞ্জ (হবিগঞ্জ)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ২৯৪ বার

নবীগঞ্জ পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পাড় করছেন প্রার্থীরা। সমান তালে নির্ঘুম প্রচার-প্রচারণায় চালিয়ে যাচ্ছেন মেয়র-কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা। ১৬ জানুয়ারি শনিবার রাত পোহালেই পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হবে নবীগঞ্জ পৌরসভার নির্বাচন। কে হাসবেন বিজয়ের হাসি। এ নিয়ে চলছে চুল-ছেঁড়া বিশ্লেষণ। তবে সাধারন ভোটারদের সাথে আলাকালে জানা গেছে নির্বাচন হবে ত্রিমুখী।১৯৯৭ সালে প্রতিষ্ঠিত নবীগঞ্জ পৌরসভা ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। বর্তমানে এই পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৮শ ৭৭ জন। নির্বাচনে সামনে রেখে নবীগঞ্জ শহরসহ পৌর এলাকার আশপাশ পোস্টার-ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে, প্রচার-প্রচারণা ও মাইকিংয়ে সরব নবীগঞ্জ পৌর এলাকার জনপদ। কে হচ্ছেন আগামী ৫ বছরের জন্য পৌর পিতা তা নিয়ে আলোচনা গড়িয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামগঞ্জে। পৌরসভায় মেয়র পদে ৩জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী মিলিয়ে মোট ৫২ জন প্রার্থী ভোটের লড়াই চালিয়ে যাচ্ছেন । মেয়র পদে প্রতিদ্ব›দ্বীতা করছেন ৩জন প্রার্থী তারা হলেন- নবীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপি মনোনীত প্রার্থী ছাবির আহমদ চৌধুরী (ধানের শীষ), আওয়ামীলীগের মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম সুমন (জগ)। তিন মেয়র প্রার্থীর পদচারণায় মুখর পৌরসভার জনপদ। মেয়র প্রার্থীর পাশাপাশি শেষ মুহুর্তে নির্ঘুম প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলররা । পৌর এলাকার বিভিন্ন গ্রাম, হোটেল, রেস্তুরাসহ বিভিন্ন পর্যায়ের নানা কৌশলে ভোটারদের মন জয় করতে তীব্র শীতের মাঝেও প্রার্থীদের নির্ঘুম প্রচারণায় ভোটের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।অপর দিকে আওয়ামীলীগ ও বিএনপির পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ ছড়িয়েছে নবীগঞ্জের রাজনীতির মাঠে ।আওয়ামীলীগের অভিযোগ- নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছে বিএনপি। অপরদিকে বিএনপির অভিযোগ- নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্যই আওয়ামীলীগ মিথ্যাচারের আশ্রয় নিয়ে মামলা দিয়ে নেতাকর্মীকে হয়রানি করা হচ্ছে। তবে সুবিধাজনক অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

ভোটের সমিকরণ বলছে-নানা গ্রুপিংয়ের পরও বিএনপির ভোট ব্যাংক নিয়ে মাঠে সরব রয়েছে বর্তমান মেয়র ও বিএনপি মনোনীত প্রার্থী ছাবির আহমদ চৌধুরী, আওয়ামীলীগের ভোট ব্যাংক নিয়ে ভালো অবস্থানে রয়েছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী। তবে শ্রমিক ও মৎসজীবী নেতা হিসেবে সুবিধাজনক অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম সুমন।
নির্বাচন প্রসঙ্গে বর্তমান মেয়র ও বিএনপি মনোনীত প্রার্থী ছাবির আহমদ চৌধুরী বলেন- নির্বাচনকে সামনে রেখে আমার নেতাকর্মীদের মিথ্যা ও সাজানো মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, ১৬ জানুয়ারি সাধারণ মানুষ যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সেই অবস্থান নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি। যদি মানুষ সুষ্ঠভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমি শতভাগ আশাবাদী জনসাধারণ আমাকে পুনরায় নির্বাচিত করবে।
আগামী ১৬ জানুয়ারি নবীগঞ্জ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় মোট ১০টি ভোটকেন্দ্রে ৪৮ টি বুথে ভোটগ্রহণ করা হবে। মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৮শ ৭৭ জন।মোট ভোটারের মাঝে পুরুষ ৯ হাজার ১ শত ২২ জন,নারী ৯ হাজার ৭শত ৫৫ জন।
নির্বাচন সৃষ্ট ও শান্তিপূর্ণ করতে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net