1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় ৫৩২ পিচ ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

শরণখোলায় ৫৩২ পিচ ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নইন আবু নাঈমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৩৪৬ বার

বাগেরহাটের শরণখোলার চিহ্নিত মাদককারবারি খোকন তালুকদারকে (৪৩) ৫৩২ পিচ ইয়াবাসহ মাদক গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাদককারবারি খোকন ওই গ্রামের মৃত ইসমাইল তালুকদারের ছেলে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোকন তালুকদারকে তার বাড়িতে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তিতে বসতঘরের কক্ষ থেকে ৫৩২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এব্যপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন। মাদককারবারি খোকন তালুকদারের বিরুদ্ধে শরণখোলা থানায় একাধিক মামলা রয়েছে বলে ওসি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net