1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর আজ ৮৬তম জন্মদিন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর আজ ৮৬তম জন্মদিন

বিশেষ প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ২৯৫ বার

গত মন্ত্রিসভার তো বটেই, সম্ভবত বিশ্বের সবচেয়ে বুড়ো অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অাজ জন্মদিন। আজ ৮৫ বছর শেষ করে ৮৬ বছরে পা রাখলেন তিনি। তার জন্মদিনে তাকে শুভেচ্ছায় সিক্ত করলেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এদিকে আজ সোমবার (২৫ জানুয়ারি২০২১) সকাল সাড়ে ১০টায় তার বাসায় অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কল্যাণ সমিতির নেতা ও সদস্যারা সাবেক এ অর্থমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এসময় অর্থমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদেরকে ধন্যবাদ জানান।

সাত যুগ পার করে আসা মুহিত কিন্তু এখনও ভীষণ সক্রিয় মানুষ। তিনি ১২ থেকে ১৬ ঘণ্টা পরিশ্রম করেন বলে জানিয়েছেন নিজে। সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শুভেচ্ছা জানিয়ে তিনি মুহিতের বিভিন্ন কর্মতৎপরতার উদাহরণ দেন।

দীর্ঘ কর্মময় জীবন পেয়ে স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন দেশের মানুষের কাছেও ঋণ তার। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বিগত টানা ৮ বছর তার ওপর আস্থা রাখার জন্য।

বর্ণাঢ্য জীবনের অধিকারী সিলেটের এই কৃতি সন্তান পাকিস্তান আন্দোলন ও তৎকালীন সিলেট জেলা মুসলিম লীগের অন্যতম নেতা অ্যাডভোকেট আবু আহমদ আব্দুল হাফিজের দ্বিতীয় পুত্র তিনি। তার মা সৈয়দ শাহার বানু চৌধুরীও রাজনীতিতে সক্রিয় ছিলেন। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি নেওয়া আবদুল মুহিত বরাবরই একজন মেধাবী মানুষ। ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন তিনি। পরের বছর একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার আগে অংশ নেন ভাষা আন্দোলনে। ছাত্রজীবনে সলিমুল্লাহ হল ছাত্র সংসদের ভিপিও নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৫৬ সালে তিনি যোগ দেন পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি)। সিএসপিতে যোগ দিয়ে তিনি ওয়াশিংটন দূতাবাসে পাকিস্তানের কূটনীতিকের দায়িত্ব নেন এবং মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের জুনে পাকিস্তানের পক্ষও ত্যাগ করেন। অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বের বুকে বাংলাদেশ হবে এক দৃপ্ত অহংকারের নাম-এই স্বপ্নে বাকি জীবন বেঁচে থাকতে চাই। ’স্ত্রী সৈয়দা সাবিয়া মুহিত, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ‘ভালো আছি’,বলেন অর্থমন্ত্রী। পরিশেষে আজকের দিনে তাঁকে যারা শুভেচ্ছা জানিয়েছেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মুহিত সকলের নিকট দোয়া চান। বাকি জীবন যেন দেশ ও জাতির যে কোনো কল্যাণে কাজ করে যেতে চান এই বয়োজ্যেষ্ঠ রাজনীতিক।

যে সমস্ত সংগঠন, পেশাজীবি, সাংস্কৃতিক, রাজনীতিক ও ব্যক্তি বিশেষ এর পাশাপাশি এই সাবেক সফল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে শুভেচ্ছা জানান তাঁর সুপ্রিয় একটি প্রকাশনা প্রতিষ্ঠান দেশের প্রখ্যাত জ্ঞান সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান দি ইউনিভার্সেল একাডেমির পক্ষ থেকে অন্যতম প্রকাশক ও সাংবাদিক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net