1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস‌্যের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস‌্যের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ২৮৮ বার

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া পুলিশ কনস্টেবল মো. শহিদুল ইসলাম (২৭) ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে ময়নাতদন্ত শেষে শহিদুল ইসলামের মরদেহ তার পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাজধানীর মিরপুর রোডে সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে রাস্তা পার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন শহিদুল ইসলাম। তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন‌্য তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

সোমবার সকালে শহিদুলের চাচা দিনাজপুর থেকে ঢাকায় আসেন। কল্যাণপুরে তাকে রিসিভ করতে গিয়েছিলেন শহিদুল। রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

শহিদুল ইসলাম দিনাজপুরের কোতোয়ালি থানাধীন কিসমত ভূঁইয়া পাড়ার মো. কাশেম আলীর ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। স্নেহা নামে দেড় বছর বয়সী কন্যা সন্তান আছে তার। শহিদুল ইসলাম রাজারবাগ পুলিশ লাইনের চার নম্বর কোম্পানির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স শাখায় কর্মরত ছিলেন।

নিহতের চাচা ময়েজ উদ্দিন বলেন, ‘সোমবার দিনাজপুর থেকে আমি ও আমার এক ভাই ঢাকাতে আসছিলাম। আমাদের রিসিভ করার জন্য শহিদুল কল্যাণপুরে গিয়েছিল। রাস্তায় দুর্ঘটনার শিকার হয় সে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net